ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নারী ও শিশুসহ হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ

দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নারী ও শিশুসহ হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ

৯ সেপ্টেম্বর দেশের ৩টি স্থানে দুর্ঘটনায় ১৮ জন নারী ও শিশু নিহত এবং ১০ জন লোক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৯ সেপ্টেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, “আজ বুধবার সকালে সুনামগঞ্জের মধ্যনগর এলাকা থেকে দুটি ট্রলার একসাথে ছেড়ে আসে। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোমাই নদীতে পৌঁছালে ট্রলার দুটি পরস্পরের সাথে ধাক্কা লেগে একটি ট্রলার ডুবে যায়। এ মর্মান্তিক দুর্ঘটনায় ১১ জন নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে এবং এখনো ২০-২৫ জন লোক নিখোঁজ রয়েছেন। অপরদিকে ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কে উজিরপুর উপজেলার আটিপাড়া রাস্তার মাথা এলাকায় বাস-কভার্ডভ্যান ও অ্যাম্বুলেন্সেরে ত্রিমুখি সংঘর্ষে ৬ জন এবং বুধবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি করপোরেশনের নগপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের সাথে একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাসের এক হেলপার নিহত হয়েছেন ও আরো ১০ জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন।

মর্মান্তিক এই ৩টি দুর্ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। এ সকল দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহর নিকট দোয়া করছি, তিনি যেন নিহতদের জান্নাতবাসী করেন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করেন। সেই সাথে নিহত ও আহতদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
দুর্ঘটনায় যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং এ সকল দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এবং জামায়াতে ইসলামীর নেতা ও কর্মীদেরকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানের জন্য আহবান জানাচ্ছি।”

Next Post
অধ্যাপক ফরিদুল আলমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

অধ্যাপক ফরিদুল আলমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • শহীদ মুহাম্মদ কামারুজ্জামান তাঁর কর্ম ও লেখনির মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন
  • দেশের উন্নয়ন ও পুনর্গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আমীরে জামায়াতের শ্রদ্ধা নিবেদন
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এর বক্তব্য
  • জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত
  • রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান আমীরে জামায়াতের
  • সম্মানিত আমীরে জামায়াতের নির্বাচনী সফর
  • আমীরে জামায়াতের সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি মি. ব্রুস সোয়ার এর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
  • আমীরে জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
  • উত্তরার ১১ নম্বর সেক্টরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে গেলেন সম্মানিত আমীরে জামায়াত
  • ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
  • আমীরে জামায়াতের সঙ্গে মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিট-এর নেতৃত্বে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
  • আমীরে জামায়াতের সঙ্গে ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • আমীরে জামায়াতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস এর সৌজন্য সাক্ষাৎ
  • ‘টুগেদার লেটস বিল্ড বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আমীরে জামায়াতের মতবিনিময়

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত