ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

স্বাস্থ্যবিধি মেনে মসজিদের ধারণ ক্ষমতানুযায়ী সালাত আদায়ের সুযোগ দেয়ার আহ্বান

স্বাস্থ্যবিধি মেনে মসজিদের ধারণ ক্ষমতানুযায়ী সালাত আদায়ের সুযোগ দেয়ার আহ্বান

চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে মসজিদের ধারণ ক্ষমতানুযায়ী সালাত আদায়ের সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৪ এপ্রিল এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন, “করোনা ভাইরাসের ব্যাপক বিস্তৃতির প্রেক্ষাপটে সরকার ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। উক্ত ঘোষণায় গার্মেন্ট কারখানাসহ সকল কলকারখানা খোলা রাখা হয়েছে। এ সকল কলকারাখানায় হাজার হাজার শ্রমিক স্বাস্থ্যবিধি মেনে কাজ করছে। অন্যদিকে মসজিদে সালাত আদায়ের ব্যাপারে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। ছোট-বড় সকল মসজিদে মাত্র ২০ জন মুসল্লিকে সালাত আদায়ের সুযোগ দেয়া হয়েছে। সাধারণ মুসল্লিরা মনে করে মসজিদের সাথে সরকারের এই আচরণ যুক্তিযুক্ত হয়নি। সরকারের এই আচরণে মুসল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে তিনি আরো বলেন, সালাত হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপনের অন্যতম মাধ্যম। ধর্মপ্রাণ ইসলাম প্রিয় মানুষ দৈনিক ৫ ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে তারা আল্লাহর সাথে আত্মিক সম্পর্ক স্থাপন করে থাকে। সে সুযোগ থেকে বঞ্চিত করা যুক্তিসঙ্গত কিনা তা সরকারের ভেবে দেখা দরকার। ধর্মপ্রাণ মুসল্লিরা মনে করে সরকার যদি জাগতিক উন্নতি ও অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিক বহুল কলকারখানা চালু রাখতে পারে, সেখানে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপনের জন্য স্বাস্থ্য বিধি মেনে স্বাভাবিকভাবে মসজিদে সালাত আদায়ের সুযোগও দেয়া যেতে পারে। তাই আমরা মনে করি, মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে ধারণ ক্ষমতানুযায়ী সালাত আদায়ের সুযোগ দেয়া উচিত।

পবিত্র রমজান মাস তাক্বওয়া অর্জনের মাস, আত্ম শুদ্ধির মাস। আত্মশুদ্ধির জন্য এ মাসে মুসলমানরা বেশি বেশি ইবাদত-বন্দেগী করে। তাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে মসজিদের ধারণ ক্ষমতানুযায়ী সালাত আদায়ের সুযোগ সৃষ্টির জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।”

Next Post
লকডাউনে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জন্য অবিলম্বে ভাতা চালু করুন…

লকডাউনে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জন্য অবিলম্বে ভাতা চালু করুন...

সাম্প্রতিক

  • কাতারের সাবেক আমীর মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর নামে সড়ক নামকরণের প্রস্তাব
  • আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী-মাননীয় বিরোধীদলীয় নেতা
  • কাতারের সাবেক আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তিকালে মাননীয় বিরোধীদলীয় নেতার গভীর শোক প্রকাশ
  • বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • গণভোটের গণরায় মেনে না নিয়ে সরকার দেশকে গভীর সংকটে ফেলে দিচ্ছে
  • গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় নিশ্চিত করা হবেঃ ডা. শফিকুর রহমান এমপি
  • ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে যোগদান উপলক্ষে মাননীয় বিরোধীদলীয় নেতার রংপুর সফর
  • “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ঈমানি দায়িত্ব”
  • চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানিতে আমীরে জামায়াতের গভীর শোক
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
  • ‘জুলাই সনদ নিয়ে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান এমপি
  • সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে : ডা. শফিকুর রহমান
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে তাদের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত