ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

চামড়া শিল্পের দুরবস্থা ও পশুর চামড়ার দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ

চামড়া শিল্পের দুরবস্থা ও পশুর চামড়ার দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ

চামড়া শিল্পের দুরবস্থা এবং পশুর চামড়ার দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান আজ ১৪ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দেশের চামড়া শিল্পের দুরবস্থা ও পশুর চামড়ার দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় দেশের কৃষক, পশুর খামারি ও চামড়া ব্যবসায়ীসহ আমরা সবাই গভীরভাবে উদ্বিগ্ন।

চামড়া শিল্পের বিশেষজ্ঞগণ মনে করেন যে, চামড়া শিল্প ও চামড়ার সুদিন ফিরানোর লক্ষ্যে সরকারের উচিত ছিল চামড়া ব্যবসায়ী ও শিল্পপতিদের নীতিগতভাবে সাহায্য-সহযোগিতা করা। এমনিতেই হাজারীবাগ থেকে চামড়া শিল্প সাভারে স্থানান্তরিত করার দ্বারা ক্ষতির মধ্যে পড়েছে চামড়া শিল্পের মালিক ও ব্যবসায়ীরা। বাংলাদেশের ব্যবসায়ীরা চামড়া শিল্পের আন্তর্জাতিক বাজার হারিয়েছে। টানা ১০টি বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও মহাজোট সরকার চামড়া শিল্প এবং চামাড়ার সুদিন ফিরিয়ে আনতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এ শিল্পের ব্যাপারে সরকারের উদাসীনতা ও এ শিল্পের জন্য সহায়ক নীতি না থাকার কারণেই চামড়া শিল্প ডুবতে বসেছে।

চামড়া শিল্পের দুরবস্থার কারণে প্রতি বছরই চামড়ার দাম কমছে। হিসাব করে দেখা গেছে গত ৭ বছরে গরুর চামড়ার দাম কমে অর্ধেকে এসে দাঁড়িয়েছে এবং খাসির চামড়ার দাম এক-তৃতীয়াংশের নীচে এসে পৌঁছিয়েছে। ব্যবসায়ীরা গত বছরের তুলনায় এবার অন্তত ২৫ লক্ষ পিস চামড়া কম কেনার লক্ষমাত্রা ঠিক করেছে। গত বছর তারা ১ কোটি ২৫ লক্ষ পিস চামড়া ক্রয় করেছিল। কিন্তু এবার তারা ১ কোটি পিস চামড়া ক্রয়ের লক্ষমাত্রা ঠিক করেছে। গত বছরের ৬০ লক্ষ পিস চামড়া অবিক্রিত অবস্থায় পড়ে আছে।

ইউরোপ, আমেরিকার বাজারে চামড়াজাতপণ্য রফতানি কমেছে। ২০১৮-১৯ অর্থ বছরে এ পণ্যের রফতানি কমেছে ৬ কোটি ৫৭ লক্ষ মার্কিন ডলার বা প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা। তার আগের বছর রফতানি কমেছিল ১৪ কোটি ৮৬ লক্ষ মার্কিন ডলার বা ১ হাজার ২৪৮ কোটি টাকা। এ থেকে দেখা যাচ্ছে যে, প্রতি বছরই রফতানি আয় কমছে। গত ২ মাসে চামড়া জাত পণ্যের রফতানি আয় কমেছে ২৬.২৬ শতাংশ।

সাভারে চামড়া শিল্পের জন্য বরাদ্দকৃত প্লটের সংখ্যা ২০৫টি। শিল্প ইউনিটের সংখ্যা ১৫৫টি। চালু ট্যানারীর সংখ্যা ১২৩টি। পরিবেশগত ছাড়পত্র দেয়া হয়েছে ৭৮টি ট্যানারীকে। চামড়া শিল্পের এ দুরবস্থার কারণে বাংলাদেশের পশুর চামড়া সীমান্তের ওপারে চলে যাচ্ছে। তারা কালো বাজারে অল্প দামে বাংলাদেশী চামড়া কিনে লাভবান হচ্ছে এবং বাংলাদেশের চামড়ার হারানো বাজার ভারতের দখলে চলে যাচ্ছে।

এ অবস্থার কারণে বাংলাদেশ যেমন বৈদেশিক মুদ্রা হারিয়ে অর্থনৈতকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি বাংলাদেশের কৃষক, পশুর খামারি ও চামড়া ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের বিপুল সংখ্যক মাদ্রাসা ও মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী ও এতিমখানা কুরবানির পশুর চামড়ার টাকায় চলে। চামড়ার উপযুক্ত দাম না পেয়ে এই বিপুল সংখ্যক মাদ্রাসা ও মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী এবং এতিমখানাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কাজেই সার্বিক অবস্থা বিবেচনা করে অর্থনৈতিক স্বার্থে চামড়া শিল্প ও চামড়ার সুদিন ফিরিয়ে আনার লক্ষ্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

Next Post
জনাব মুহাম্মাদ শাহজাহান ও জনাব নজরুল ইসলামসহ ১১ জন নেতা ও ১ জন কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ

জনাব মুহাম্মাদ শাহজাহান ও জনাব নজরুল ইসলামসহ ১১ জন নেতা ও ১ জন কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ

সাম্প্রতিক

  • শহীদ মুহাম্মদ কামারুজ্জামান তাঁর কর্ম ও লেখনির মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন
  • দেশের উন্নয়ন ও পুনর্গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আমীরে জামায়াতের শ্রদ্ধা নিবেদন
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এর বক্তব্য
  • জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত
  • রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান আমীরে জামায়াতের
  • সম্মানিত আমীরে জামায়াতের নির্বাচনী সফর
  • আমীরে জামায়াতের সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি মি. ব্রুস সোয়ার এর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
  • আমীরে জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
  • উত্তরার ১১ নম্বর সেক্টরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে গেলেন সম্মানিত আমীরে জামায়াত
  • ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
  • আমীরে জামায়াতের সঙ্গে মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিট-এর নেতৃত্বে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
  • আমীরে জামায়াতের সঙ্গে ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • আমীরে জামায়াতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস এর সৌজন্য সাক্ষাৎ
  • ‘টুগেদার লেটস বিল্ড বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আমীরে জামায়াতের মতবিনিময়

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত