ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

দুর্নীতি নিয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বেআইনি, নীতিহীন ও অন্যায় বক্তব্যের তীব্র নিন্দা

দুর্নীতি নিয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বেআইনি, নীতিহীন ও অন্যায় বক্তব্যের তীব্র নিন্দা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ গত ১৮ জুলাই ডিসিদের সম্মেলনে “বিধি অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারিরা সরল বিশ্বাসে কোন দুর্নীতির সাথে জড়িয়ে পড়লে সেটি অপরাধ হবে না” মর্মে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান আজ ১৯ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ গত ১৮ জুলাই ডিসিদের সম্মেলনে ‘বিধি অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারিরা সরল বিশ্বাসে কোন দুর্নীতির সাথে জড়িয়ে পড়লে সেটি অপরাধ হবে না’ মর্মে যে বেআইনী, নীতিহীন ও অন্যায় বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। দুদকের চেয়ারম্যান এ ধরনের অন্যায় বক্তব্য দিতে পারেন না। এ ধরনের গর্হিত বক্তব্য দেয়ার কোন এখতিয়ার তার নেই।

দুর্নীতি করা একটি গর্হিত অপরাধ। দুদকের চেয়ারম্যানের এ ধরনের বক্তব্য দুর্নীতিবাজদের আরও উৎসাহিত করবে। যেখানে সারা দেশে দুর্নীতির সয়লাব বয়ে যাচ্ছে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারিরা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত সেখানে দুদকের চেয়ারম্যানের এ ধরনের বক্তব্য জলন্ত আগুনে পেট্রোল ঢেলে দেয়ার শামিল। সরল বিশ্বাসে কেউ কখনো দুর্নীতি করে না। অসৎ উদ্দেশ্যেই মানুষ দুর্নীতি করে। দুদকের চেয়ারম্যান ঐ বক্তব্য দিয়ে দুর্নীতিবাজদের পক্ষেই মূলত সাফাই গেয়েছেন। তার এ বক্তব্যে জাতি বিক্ষুব্ধ, বিস্মিত ও মর্মাহত। তার এ বক্তব্যে বিবেকবান মানুষের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছে যে, তিনি কীভাবে এ ধরনের বক্তব্য দিতে পারলেন? তার এ ধরনের বক্তব্য দানের উদ্দেশ্য কী? তার এ বক্তব্যে দুদকের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থেকে এ ধরনের অসাংবিধানিক ও বেআইনী বক্তব্য দিয়ে তিনি প্রকারান্তরে গুরুত্বপূর্ণ এ দায়িত্বে থাকার নৈতিক বৈধতা হারিয়েছেন। তাই এই বিষয়টি আমলে নেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

Next Post
ছেলে ধরা সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

ছেলে ধরা সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

সাম্প্রতিক

  • অসুস্থ সাবেক উপজেলা আমীর মাস্টার আব্দুল খালেককে দেখতে গেলেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • সোনাতলায় নিহত ৪ বছরের শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • রামিসা হত্যাকাণ্ডে শোকাহত ও অসুস্থ রামিসার বাবাকে দেখতে এবং সমবেদনা জানাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • অসুস্থ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে সিলেটের হাসপাতালে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাঁয়তারা
  • দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
  • পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে মাননীয় বিরোধীদলীয় নেতার ঢাকা ত্যাগ
  • জাতীয় ক্রিকেট দলকে মাননীয় বিরোধীদলীয় নেতার অভিনন্দন
  • তালতলা এলাকার বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় অনুষ্ঠিত
  • আইসিইউতে চিকিৎসাধীন ডা. নাসির ইসলামকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি’র সঙ্গে ইইউ-এর মান্যবর রাষ্ট্রদূত মি. মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ
  • মিরপুর-১ শাহ আলী কাঁচা বাজার পরিদর্শন করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, এমপি
  • তীব্র পানির সংকট নিরসনকল্পে ঢাকা-১৫ আসনের বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত