ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ ও বর্ধিত ভাড়া প্রত্যাহারে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান

-ডা. শফিকুর রহমান

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ ও বর্ধিত ভাড়া প্রত্যাহারে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করার ও অতিরিক্ত ভাড়া প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২১ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“বাংলাদেশের বিমানবন্দরে বর্তমানে এক চরম বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে। ফ্লাইট শিডিউলে বিপর্যয়, করোনা টেস্টের জন্য দীর্ঘ লাইন, যাত্রীদের স্ক্যান করার পরও কাস্টমস ও ইমিগ্রেশনে আলাদাভাবে তল্লাশি, লাগেজ পেতে বিড়ম্বনা, পার্কিং বিড়ম্বনা, মশার উপদ্রব, দালালের উৎপাতসহ এক ভয়াবহ হ-য-ব-র-ল অবস্থা বিরাজমান। অনেকে নির্ধারিত সময়ে উপস্থিত হয়েও অতিরিক্ত বিড়ম্বনার ফলে নির্দিষ্ট ফ্লাইট মিস করছেন। এসব কারণে যাত্রীরা নানাভাবে হয়রানির শিকার হয়ে বিমানবন্দরে প্রতিনিয়ত ক্ষোভ প্রকাশ করছেন।

একদিকে প্রবাসীদের যেমন হয়রানির শিকার হতে হচ্ছে অপরদিকে অসাধুভাবে বিমানের ভাড়া বাড়িয়ে দেয়া হয়েছে কয়েক গুণ। ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদের ভাড়া পূর্বে ৩৬ হাজার টাকা হলেও বর্তমানে নেয়া হচ্ছে ৯৫ হাজার টাকা। ঢাকা থেকে বাহরাইনের ভাড়া পূর্বে ৩৫ হাজার টাকার জায়গায় বর্তমানে নেয়া হচ্ছে ৭০ হাজার টাকা। ঢাকা থেকে ওমানের ভাড়া পূর্বে ৩০ হাজার টাকা হলেও এখন নেয়া হচ্ছে ৭০ হাজার টাকা। ঢাকা থেকে কাতারের ভাড়া পূর্বে ছিল ৩০ হাজার টাকা যা বর্তমানে নেয়া হচ্ছে ৯০ হাজার টাকা পর্যন্ত। একশ্রেণীর অসাধু কর্মকর্তার যোগসাজশে সিন্ডিকেট করে বিমানের ভাড়া বাড়িয়ে দেয়া হয়েছে। এক্ষেত্রে সরকারের নিরব ভূমিকা গোটা প্রশাসন ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করছে। বহিঃর্বিশ্বে দেশের ভাবমর্যাদা চরমভাবে ক্ষুন্ন হচ্ছে।

প্রবাসীরা হলেন দেশের রেমিট্যান্স যোদ্ধা। দেশের প্রায় ১ কোটি প্রবাসী নিজেদের পরিবার-পরিজন ছেড়ে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন এবং দেহের ঘাম ঝরিয়ে বাংলাদেশের উন্নতি ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এসকল রেমিট্যান্স যোদ্ধারা যখন বিমানবন্দরে বিভিন্নভাবে হয়রানির শিকার হন তখন তা খুবই কষ্টকর এবং জাতি হিসেবেও আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।

অবিলম্বে বিমানবন্দরে প্রবাসীদের উপর সকল প্রকার হয়রানি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার ও বর্ধিত ভাড়া প্রত্যাহারে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”

Next Post
সৈয়দ মোফাজ্জাল হাসানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সৈয়দ মোফাজ্জাল হাসানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান
  • বিএনপি সংবিধানের ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে
  • ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরবো না
  • শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান
  • জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত