ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

নিয়মিত দাওয়াতি কাজের মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ মানুষের সামনে তুলে ধরতে হবে

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত আয়োজিত ইউনিট সভাপতিদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত

নিয়মিত দাওয়াতি কাজের মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ মানুষের সামনে তুলে ধরতে হবে

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, আদর্শ সমাজ বিনির্মাণ এবং দেশের মানুষের মুক্তির জন্য ইউনিটির সভাপতিদের অপরিহার্য ভূমিকা পালন করতে হবে। কারণ অকার্যকর রাষ্ট্র ব্যবস্থা এবং দুর্নীতি পরায়ণ প্রশাসন দ্বারা দেশের মানুষের মুক্তি মিলবে না। এই জন্য নিয়মিত দাওয়াতি কাজের মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ মানুষের সামনে তুলে ধরতে হবে এবং জাতি গঠনের জন্য জামায়াতে ইসলামীর কার্যকর ভূমিকা মানুষের কাছে সুন্দরভাবে তুলে ধরতে হবে।

শুক্রবারে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আয়োজিত ইউনিট সভাপতিদের ভার্চুয়াল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আমীরে জামায়াত।

ডা: শফিকুর রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দেশের জনগণকে সোচ্চার করতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি কুরআন-হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যায়নের মাধ্যমে নিজেকে আদর্শ মুসলিম হিসেবে সমাজের মানুষের মাঝে উপস্থাপিত করতে হবে।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মঈন উদদীন আহমদের সভাপতিত্বে ও মহানগর সংগঠনের সেক্রেটারি মাওলানা আবু নকিবের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক সাইফুল আলম খান মিলন ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন মহানগরীর সহকারী সেক্রেটারি আবু আব্দুল্লাহ ও মো: জামাল হোসেন, বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, সাইফুদ্দিন মনির ও এইচ এম নাসির উদ্দীন প্রমুখ।

আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের মানুষের মুক্তির জন্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য নিজেকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ইউনিট সভাপতিদের প্রস্তুত থাকতে হবে।

আমীরে জামায়াত আরো বলেন, ইসলামে প্রতিশোধের কোনো দৃষ্টান্ত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অমানবিক নির্যাতনের পরেও সকলকে ক্ষমা করে দিয়ে একটি সুমহান আদর্শ সমাজ বিনির্মাণ করেছিলেন। জামায়াতে ইসলামের উপর নির্যাতন নিপীড়নকে ভুলে দেশের কল্যাণে কাজ করতে হবে বলে তিনি সকলকে নির্দেশ প্রদান করেন।

বিশেষ অতিথি সাইফুল আলম খান মিলন বলেন, আদর্শ মানুষ হিসেবে নিজেকে পেশ করতে হবে। মানুষের বিপদে আপদে ও দুঃখ-কষ্ট সহযোগিতার হাত বাড়াতে হবে।

নূরুল ইসলাম বুলবুল বলেন, শয়তান আল্লাহর কাছে মানুষকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর কাছে যে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল সেই ষড়যন্ত্র এবং সরকার ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে সাবধান থাকতে হবে।

সভাপতির বক্তব্যে মহানগর আমীর মাওলানা মঈন উদ্দিন আহমেদ দীর্ঘ সময় ধৈর্য ধারণ করে সম্মেলনে অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক অভিনন্দন জানান এবং নেতৃবৃন্দের বক্তব্য অনুযায়ী নিজের দায়িত্ব আগামী দিনে আরো আন্তরিকতার সাথে পালন করার সকলকে অনুরোধ জানান।

Next Post
যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ পালনের জন্য দেশবাসীর প্রতি আহবান

যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ পালনের জন্য দেশবাসীর প্রতি আহবান

সাম্প্রতিক

  • শহীদ মুহাম্মদ কামারুজ্জামান তাঁর কর্ম ও লেখনির মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন
  • দেশের উন্নয়ন ও পুনর্গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আমীরে জামায়াতের শ্রদ্ধা নিবেদন
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এর বক্তব্য
  • জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত
  • রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান আমীরে জামায়াতের
  • সম্মানিত আমীরে জামায়াতের নির্বাচনী সফর
  • আমীরে জামায়াতের সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি মি. ব্রুস সোয়ার এর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
  • আমীরে জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
  • উত্তরার ১১ নম্বর সেক্টরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে গেলেন সম্মানিত আমীরে জামায়াত
  • ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
  • আমীরে জামায়াতের সঙ্গে মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিট-এর নেতৃত্বে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
  • আমীরে জামায়াতের সঙ্গে ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • আমীরে জামায়াতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস এর সৌজন্য সাক্ষাৎ
  • ‘টুগেদার লেটস বিল্ড বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আমীরে জামায়াতের মতবিনিময়

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত