ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

রাঙামাটির থেগা সীমান্তে সেতু বানাতে চায় ভারত

-ডা. শফিকুর রহমান

রাঙামাটির থেগা সীমান্তে সেতু বানাতে চায় ভারত

রাঙামাটির বরকল উপজেলার থেগা বাজার সীমান্তে সেতু বানাতে চায় ভারত। উদ্দেশ্য চট্টগ্রাম বন্দরের সঙ্গে সড়ক পথে মিজোরাম রাজ্যের যোগাযোগ স্থাপন। ভারতের এ প্রস্তাবে বাংলাদেশের সম্ভাব্য লাভ ও ক্ষতি জানতে চেয়েছে ট্যারিফ কমিশন। এছাড়া দেশটির প্রস্তাবিত ওই রুটের বাংলাদেশ অংশের বর্তমান অবস্থাও জানতে চাওয়া হয়েছে। এর আগে গত বছর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি স্পর্শকাতর হিসেবে পর্যবেক্ষণ দিয়েছিল।

একটা দেশের সীমান্তে সেতু নির্মাণের ফলে শুধু বাণিজ্যিক সুবিধা বাড়বে এই চিন্তা করা বিস্ময়কর ও আশ্চর্যজনক। একটা দেশের সাথে আরেকটা দেশের সীমান্ত থাকে মূলত অনেকগুলো বিষয়কে কেন্দ্র করে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, নিরাপত্তাসহ আরও বিভিন্ন বিষয় জড়িত এর সাথে। শুধু বাণিজ্যের কথা চিন্তা করে এ ধরনের পদক্ষেপ নেওয়া আত্নঘাতী ছাড়া আর কিছুই নয়।

থেগা সেতুর নির্মাণ এলাকাটি সীমান্তের কাছে ‘কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’। সেতু নির্মিত হলে ওই অঞ্চলের নিরাপত্তায় প্রভাব পড়তে পারে। স্থানীয় জনগোষ্ঠীর জীবনাচারের ওপর দৃশ্যমান প্রভাব পড়তে পারে। থেগা নদী কর্ণফুলীতে পানির জোগান দেয়, ফলে সেতু নির্মিত হলে কর্ণফুলী নদীর ওপর বিরূপ প্রভাবের আশঙ্কা রয়েছে।

জানা যায়, সীমান্তে সেতু নির্মাণে আপত্তি রয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলোর। কারণ, পাবর্ত্য চট্টগ্রামে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে। রাঙামাটিতে গত কয়েক বছরে অনেক মানুষ নিহত হয়েছে এসব গোষ্ঠীর হানাহানিতে। সেনাবাহিনীর টহলেও হামলার ঘটনা ঘটেছে। এমন ‘স্পর্শকাতর’ এলাকায় আন্তর্জাতিক যোগাযোগ স্থাপিত হলে স্থানীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এছাড়া সেতু নির্মিত হলে বন্দরের সঙ্গে যোগাযোগ স্থাপনে মহাসড়ক নির্মাণ করতে হবে। যাতে পরিবেশের ক্ষতি হবে। স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনাচার ও জীবিকার ঐতিহ্যে বিঘ্ন ঘটাবে।

তাই বাংলাদেশের উচিত হবে, নিরাপত্তাসহ সার্বিক স্বার্থ বিবেচনায় নিয়ে সবকিছু ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেওয়া।

Source: ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক
Next Post
আবু সিদ্দিক ভূঁইয়ার ইন্তিকালে গভীর শোক প্রকাশ

আবু সিদ্দিক ভূঁইয়ার ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • অসুস্থ সাবেক উপজেলা আমীর মাস্টার আব্দুল খালেককে দেখতে গেলেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • সোনাতলায় নিহত ৪ বছরের শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • রামিসা হত্যাকাণ্ডে শোকাহত ও অসুস্থ রামিসার বাবাকে দেখতে এবং সমবেদনা জানাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • অসুস্থ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে সিলেটের হাসপাতালে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাঁয়তারা
  • দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
  • পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে মাননীয় বিরোধীদলীয় নেতার ঢাকা ত্যাগ
  • জাতীয় ক্রিকেট দলকে মাননীয় বিরোধীদলীয় নেতার অভিনন্দন
  • তালতলা এলাকার বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় অনুষ্ঠিত
  • আইসিইউতে চিকিৎসাধীন ডা. নাসির ইসলামকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি’র সঙ্গে ইইউ-এর মান্যবর রাষ্ট্রদূত মি. মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ
  • মিরপুর-১ শাহ আলী কাঁচা বাজার পরিদর্শন করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, এমপি
  • তীব্র পানির সংকট নিরসনকল্পে ঢাকা-১৫ আসনের বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত