ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

দেশে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার বলতে কিছু নেই

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

দেশে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার বলতে কিছু নেই

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভা সংগঠনের আমীর ডাঃ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বিস্তারিত আলোচনার পর নিম্নোক্ত প্রস্তাব গ্রহণ করে:
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ লক্ষ্য করছে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে দীর্ঘ ১২ বছর যাবৎ, সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামকে প্রায় ১১ বছর যাবৎ এবং সাবেক এমপি অধ্যক্ষ আব্দুল খালেক মণ্ডলকে ৭ বছর যাবৎ কারাগারে আটক করে রাখা হয়েছে। এছাড়া জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য জনাব শাহজাহান চৌধুরীকে দীর্ঘ দিন যাবৎ রাজনৈতিক মিথ্যা মামলায় কারাগারে আটক রাখা হয়েছে।

গত ২৫ মে আলীয়া মাদ্রাসা ময়দানে স্থাপিত একটি বিশেষ আদালতে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে একটি রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলায় হাজির করা হয়। কাশিমপুর কারাগার থেকে আদালতে নিয়ে আসার পথে শারীরিকভাবে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন। কয়েকবার তিনি বমি করেন। এমনকি জ্ঞান হারানোর মত ঘটনাও ঘটে। এভাবে হয়রানি করে প্রকারান্তরে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।

অপরদিকে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উচ্চ আদালত থেকে সকল মামলায় জামিন পাওয়ার পর ১২ ফেব্রুয়ারি ২০২২ কারাগার থেকে বের হবার পূর্ব মুহূর্তে তাঁকে আরো দুটো মামলা দিয়ে আটক রাখা হয়। ঐ মামলায় তিনি আবারো উচ্চ আদালত থেকে জামিনপ্রাপ্ত হন। এরপরও সরকার তাঁকে মুক্তি না দিয়ে অন্যায়ভাবে আটক রেখেছে। আদালতের আদেশ অমান্য করে গোলাম পরওয়ারকে আটক রেখে একদিকে সরকার তাঁর প্রতি চরম জুলুম করেছে, অপরদিকে আদালতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছে।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ লক্ষ্য করছে যে, দেশে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার বলতে কিছু নেই। সরকার দেশের আইন, সংবিধান কোনো কিছুর তোয়াক্কা করছে না। আদলতের কোনো আদেশই সরকার মানছে না।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অবিলম্বে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, এটিএম আজহারুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল খালেক মণ্ডল, মাওলানা আনম শামসুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মাওলানা রফিকুল ইসলাম খান ও জনাব শাহজাহান চৌধুরীসহ গ্রেফতারকৃত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সকল নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছে।

Next Post
মনোয়ারা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মনোয়ারা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • শহীদ মুহাম্মদ কামারুজ্জামান তাঁর কর্ম ও লেখনির মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন
  • দেশের উন্নয়ন ও পুনর্গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আমীরে জামায়াতের শ্রদ্ধা নিবেদন
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এর বক্তব্য
  • জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত
  • রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান আমীরে জামায়াতের
  • সম্মানিত আমীরে জামায়াতের নির্বাচনী সফর
  • আমীরে জামায়াতের সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি মি. ব্রুস সোয়ার এর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
  • আমীরে জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
  • উত্তরার ১১ নম্বর সেক্টরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে গেলেন সম্মানিত আমীরে জামায়াত
  • ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
  • আমীরে জামায়াতের সঙ্গে মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিট-এর নেতৃত্বে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
  • আমীরে জামায়াতের সঙ্গে ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • আমীরে জামায়াতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস এর সৌজন্য সাক্ষাৎ
  • ‘টুগেদার লেটস বিল্ড বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আমীরে জামায়াতের মতবিনিময়

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত