ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

সকল জিনিসের দাম জনগণের সহনশীল পর্যায়ে আনার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

সকল জিনিসের দাম জনগণের সহনশীল পর্যায়ে আনার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভা সংগঠনের আমীর ডাঃ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বিস্তারিত আলোচনার পর নিম্নোক্ত প্রস্তাবসমূহ গ্রহণ করেঃ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ লক্ষ্য করছে যে, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। ক্ষমতায় আসার আগে ১০ টাকা কেজি দরে চাল, বিনামূল্যে সার, কৃষকদের সুযোগ-সুবিধা দেয়ার ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার যে প্রতিশ্রুতি আওয়ামী লীগ দিয়েছিল, তার ধারে-কাছেও নেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। চাল, ডাল, তেল, আটা, ময়দা, মাছ, গোশ্তসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের মূল্য কয়েক গুণ বেড়েছে। গ্যাস-পানি-বিদ্যুতের মূল্য দফায় দফায় বাড়ানো হয়েছে। ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে কয়েক গুণ। মানুষের আয় বাড়েনি, বেড়েছে ব্যয়। ফলে জনদুর্ভোগ ব্যাপক আকার ধারণ করেছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পরিবর্তে জনগণের সাথে রসিকতায় লিপ্ত হয়েছে। সরকারের কোনো কোনো মন্ত্রী বলছেন, ‘জনগণের আয় বেড়েছে। অতএব, ব্যয় বাড়তে অসুবিধা কোথায়?’ এসব বক্তব্য জনগণের সাথে উপহাসের শামিল।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অবিলম্বে সকল জিনিসের দাম জনগণের সহনশীল পর্যায়ে আনার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানাচ্ছে।

শিক্ষাব্যবস্থা থেকে ইসলামকে সুকৌশলে বাদ দেয়ার ষড়যন্ত্র সম্পর্কে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ লক্ষ্য করছে যে, সরকার অত্যন্ত সুকৌশলে শিক্ষাব্যবস্থা থেকে ইসলামকে বাদ দেওয়ার গভীর ষড়যন্ত্র শুরু করেছে। শতকরা ৯০ ভাগ মুসলমানের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ, নৈতিক চেতনাকে অগ্রাহ্য করে দেশের পাঠ্যতালিকা থেকে ইসলামকে বাদ দেয়া হচ্ছে। দীর্ঘ অর্ধ শতাব্দি যাবৎ এদেশের মানুষ একটি আদর্শ শিক্ষানীতি ও শিক্ষাব্যবস্থার জন্য সংগ্রাম করে আসছে। অথচ বর্তমান সরকার দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের উপর আঘাত করে প্লে থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ধর্মীয় শিক্ষার বিষয়সমূহ বাদ দিয়ে সেখানে নাচ-গানের বিষয় অন্তর্ভূক্ত করে ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামী শিক্ষা, রীতি-নীতি, কৃষ্টি-কালচার থেকে দূরে সরিয়ে নেয়ার ব্যবস্থা করেছে। শিশু বয়সে ধর্মীয় ও নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত করে নতুন প্রজন্মকে ইসলামবিমুখ করার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। দশম ও দ্বাদশ শ্রেণি থেকে ‘ইসলামী শিক্ষা’ পরীক্ষার বিষয়সমূহের বাইরে রাখা হয়েছে। এমনকি নতুন করে ইসলামী শিক্ষা বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে না। সরকারের এ সব পদক্ষেপ দ্রুতই দেশের ছাত্রসমাজকে ইসলামবিমুখ করবে এবং তাদেরকে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক অবক্ষয়ের দিকে নিয়ে যাবে।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ইসলামী শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করার ও দেশবাসীকে এ চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানাচ্ছে। 

Next Post
অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • শহীদ মুহাম্মদ কামারুজ্জামান তাঁর কর্ম ও লেখনির মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন
  • দেশের উন্নয়ন ও পুনর্গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আমীরে জামায়াতের শ্রদ্ধা নিবেদন
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এর বক্তব্য
  • জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত
  • রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান আমীরে জামায়াতের
  • সম্মানিত আমীরে জামায়াতের নির্বাচনী সফর
  • আমীরে জামায়াতের সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি মি. ব্রুস সোয়ার এর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
  • আমীরে জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
  • উত্তরার ১১ নম্বর সেক্টরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে গেলেন সম্মানিত আমীরে জামায়াত
  • ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
  • আমীরে জামায়াতের সঙ্গে মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিট-এর নেতৃত্বে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
  • আমীরে জামায়াতের সঙ্গে ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • আমীরে জামায়াতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস এর সৌজন্য সাক্ষাৎ
  • ‘টুগেদার লেটস বিল্ড বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আমীরে জামায়াতের মতবিনিময়

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত