ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

চলে গেলেন বিশ্ববরেণ্য আলেমে দ্বীন ও আধ্যাত্মিক রাহবার শায়েখ মাহমুদ এফেন্দি

-ডা. শফিকুর রহমান

চলে গেলেন বিশ্ববরেণ্য আলেমে দ্বীন ও আধ্যাত্মিক রাহবার শায়েখ মাহমুদ এফেন্দি

তুরস্কের বিখ্যাত আলেম, মজলুম মুসলমানদের জাগরণের মহানায়ক, বিশ্বখ্যাত আধ্যাত্মিক রাহবার শায়েখ মাহমুদ এফেন্দি চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বৃহস্পতিবার ৯৩ বছর বয়সে মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্থানীয় সময় আজ শুক্রবার ইস্তাম্বুলের ইউরোপীয় অংশে অবস্থিত মসজিদ আল ফাতিহে জানাজা শেষে মহান এই মনীষীকে দাফন করা হয়েছে।

তিনি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের দ্বীনি উস্তাদ ছিলেন। তিনি সকলের নিকট অত্যন্ত বরেণ্য ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইসলামের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর হাজার-হাজার ছাত্র পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামের খেদমতে নিয়োজিত আছেন।

শায়েখ মাহমুদ এফেন্দি রাহিমাহুল্লাহ তুর্কি ভাষায় কুরআনে কারিমের আঠারো খণ্ডের বিশাল এক তাফসির লেখেন। যার নাম ‘রুহুল ফোরকান’ ২০১৩ সালে শায়খুল ইসলাম শায়খ মাহমুদ এফেন্দিকে তুর্কিস্থানে দ্বীনি শিক্ষা প্রচার-প্রসারে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ‘ইমাম কাসেম নানুতুবি (রহ.) এওয়ার্ড’ প্রদান করা হয়। তুরস্কের বাইরে ইউরোপসহ বিভিন্ন দেশে ইসলামের প্রচার-প্রসারে তিনি অসামান্য অবদান রেখেছেন। তাঁর দ্বীনি খেদমতের ধারা আল্লাহ্ তা’য়ালা কিয়ামত পর্যন্ত চালু রাখুন।

আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা তাঁর এই গোলামকে ক্ষমা করুন, তাঁর ওপর রহম করুন এবং তাঁকে সম্মানিত করে জান্নাতের উঁচু মাকাম দান করে অপরিসীম নিয়ামতে সিক্ত করুন।

তাঁর পরিবার-পরিজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বপর্যায়ের সহকর্মীদেরকে আল্লাহ রাব্বুল আলামীন সবরে জামিল দান করুন। আমীন।।

Globally acclaimed Islamic scholar, spiritual guide Shaikh Mahmut Effendi dies

Globally acclaimed Islamic scholar of Turkey Shaikh Mahmut Effendi, who emerged to be a powerful whistleblower and spiritual guide for the repressed Muslims globally, died on Thursday while undergoing treatment in Turkey. He was 93. Innalillahi Wa Inna Ilaihi Rajiun. This great personality was buried following the Namaj-e-Janaja held at Masjid Al Fatih in the European part of the Turkish city of Istanbul.

He was the religious mentor and teacher of Turkish President Recept Tayyip Erdogan. Effendi who dedicated his whole life to Islam was revered and admired by all. His numerous students have been working for Islam worldwide today.

Shaikh Mahmut has authored a Qur’an Tafsir of 18 volumes in Turkish language named Ruhul Furqan. He was honored with the prestigious Imam Quasem Nanutubi (R) award in 2013 for his outstanding contributions to spreading religious education and messages across and beyond Turkey. He played an active role in the preaching Islam in various European countries. May Allah SWT continue his mission of spreading Islam globally until the last hour.

May Allah SWT forgive this servant of Islam, bestow mercy on him, honor him and bless him with Jannah. May Allah SWT grant his family, relatives, well-wishers, and fellows necessary patience and strength to bear this irreparable loss. Ameen.

Source: ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক
Next Post
বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে: এখন প্রয়োজন খাবারের স্বাভাবিক আইটেমগুলো দুঃখী ভাই-বোনদের হাতে তুলে দেয়া

বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে: এখন প্রয়োজন খাবারের স্বাভাবিক আইটেমগুলো দুঃখী ভাই-বোনদের হাতে তুলে দেয়া

সাম্প্রতিক

  • শহীদ মুহাম্মদ কামারুজ্জামান তাঁর কর্ম ও লেখনির মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন
  • দেশের উন্নয়ন ও পুনর্গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আমীরে জামায়াতের শ্রদ্ধা নিবেদন
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এর বক্তব্য
  • জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত
  • রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান আমীরে জামায়াতের
  • সম্মানিত আমীরে জামায়াতের নির্বাচনী সফর
  • আমীরে জামায়াতের সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি মি. ব্রুস সোয়ার এর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
  • আমীরে জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
  • উত্তরার ১১ নম্বর সেক্টরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে গেলেন সম্মানিত আমীরে জামায়াত
  • ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
  • আমীরে জামায়াতের সঙ্গে মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিট-এর নেতৃত্বে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
  • আমীরে জামায়াতের সঙ্গে ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • আমীরে জামায়াতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস এর সৌজন্য সাক্ষাৎ
  • ‘টুগেদার লেটস বিল্ড বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আমীরে জামায়াতের মতবিনিময়

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত