ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

অবুঝ প্রাণীর করুণ চাহনী আর চোখের কোণায় পানি দেখেছি

-ডা. শফিকুর রহমান

অবুঝ প্রাণীর করুণ চাহনী আর চোখের কোণায় পানি দেখেছি

১৭ জুন সাম্প্রতিক ভয়াবহ বন্যার সূচনা হয়। দ্রুতই তলিয়ে যায় ফসলের মাঠ, ছোট-বড় রাস্তাঘাট, মাছের খামার ও অন্যান্য জীব-জন্তুর খামারসহ বিপুল পরিমাণ সহায়-সম্পদ। সিলেট এবং সুনামগঞ্জে দ্রুতই বিভিন্ন ঘর-দুয়ার ও বাসা-বাড়িতে পানি ঢুকে পড়ে। আকস্মিক পানি বৃদ্ধিতে মানুষ হতভম্ব হয়ে পড়েন। মানুষ বাঁচার আশায় ঘর-বাড়ি, সহায়-সম্পত্তি ফেলে একটুখানি নিরাপদ আশ্রয়ের সন্ধানে দলে-দলে ছুটে চলেন। কারো কারো ক্ষেত্রে সেটাও সম্ভব হয়নি। পরিস্থিতি ছিলো অকল্পনীয়ভাবে ভয়ানক। বুকের সন্তান আর অতি জরুরী যেটুকু সম্পদ কাঁধে নিয়ে সাতরিয়ে পার হওয়া যায়, সেই চেষ্টাটুকুই কেবল করতে পেরেছেন।

গবাদি পশুর কি হবে তাই নিয়ে হয়তো ভাবারই কোন সুযোগ ছিলো না। এ অবুঝ পশুগুলো একেবারেই মহান আল্লাহ্‌র হেফাজতে ছিলো। যে পরিমাণ ক্ষতি হতে পারতো, তা থেকে আল্লাহ তা’য়ালাই কেবল রক্ষা করেছেন। কোথাও এখন ঘাস-লতাপাতার চিহ্ন-বর্ণ নেই। গবাদি পশুগুলো শুকিয়ে হাড্ডিসার। ক্ষতিগ্রস্ত মানুষজন তো ক্ষুধার জ্বালা অন্যকে বলতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, মানবতাও তাদের মুখের ভাষা উপলব্ধি করে সাড়া দিয়েছেন। কিন্তু এ অবুঝ পশুগুলোর বুকের ভাষা একমাত্র আল্লাহ তা’য়ালাই বুঝেন। আমরা খুব অল্পই অনুধাবন করেতে পারি। গত ক’দিন হাওরের জনপদে ঘুরে-ঘুরে কষ্টের এই দৃশ্য কিছুটা হলেও উপলব্ধি করা সম্ভব হয়েছে। পশু খাদ্য সহায়তার আজ বড়ই প্রয়োজন। তাই এদের চোখের পানি উপলব্ধি করে আসুন, এবার এ অবুঝ পশুগুলোর জন্য সবাই মিলে সামর্থ অনুযায়ী কিছু একটা করি।

আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে জনগণের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭৫ টন পশু খাদ্যের প্রথম চালান দিয়ে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সামর্থ্যের আলোকে বৃদ্ধির চেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। দো’য়া কাম্য।

আল্লাহ রাব্বুল আলামীন এ অবুঝ প্রাণীগুলোর প্রয়োজনে আমাদেরকে সঠিক কাজটি করার তাওফিক দান করুন। আমীন।।

Source: ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক
Next Post
মাওলানা আবদুল বারীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মাওলানা আবদুল বারীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত