ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

জনগণ ঐক্যবদ্ধ হলে প্রশাসন ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন সফল হবে না

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার বাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ মেরামত ও সংস্কারে সহায়তা প্রদান করেন আমীরে জামায়াত

জনগণ ঐক্যবদ্ধ হলে প্রশাসন ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন সফল হবে না

সরকার আমাদের সকলের সরকার হতে ব্যর্থ হয়েছে। বিলাসবহুল জীবন যাপন ও মহান আল্লাহকে ভুলে যাওয়াই আজকের বির্পযয়ের কারণ। জনগণের বিপদে আমাদের পাশে থাকতে হবে। সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণের পাশে না থাকলে ক্ষমতার হক্ব আদায় হয় না। সকল বিপর্যয়ে মহান আল্লাহর সাহায্য কামনা করতে হবে। রাতের ভোটের সরকারকে এবার জনগণ গুডবাই বলার জন্য শক্ত অবস্থান গ্রহণ করেছে। জনগণ ঐক্যবদ্ধ হলে প্রশাসন ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন আর সফল হবে না।

মঙ্গলবার দুপুরে জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়নের লালচামার বাজারে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহ মেরামত ও সংস্কারে সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

তিনি আরও বলেন, এই দুঃসময়ে আপনাদের কাছে আসতে পেরে আমার ভালো লাগছে। আমরা আপনাদের ভাই হিসাবে যা হাতে নিয়ে এসেছি তা প্রশান্ত চিত্তে গ্রহণ করুন। আল্লাহ তা’য়ালা আমাদের সহযোগিতার হাত আরও প্রশস্ত করে দিন।

আমীরে জামায়াত বলেন, সুনামগঞ্জের হাওরে যখন লাশ ভাসে, সরকার তখন কোটি টাকা খরচ করে পদ্মা সেতু উদ্বোধনে ব্যস্ত থাকে, যা খুবই দু:খজনক। আমাদের কাজ শুধু আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টির জন্যে। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির আদেশ দেয়ার পর নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ বলতেন। আমরা তো নবীওয়ালা কাজ করি সুতরাং আমাদের নির্ভয়ে কাজ করে যেতে হবে।

তিনি বলেন, যে সংগঠনের আমীর ফাঁসির মঞ্চে হাসতে পারে, ফাঁসির রশিকে চুমু দিয়ে রশি গলায় পড়তে পারে, সে সংগঠনের নেতা-কর্মীরা মহান আল্লাহ ছাড়া আর কোনো শক্তিকে পরওয়া করে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার বিপদে আমরা পাশে থাকতে চাই।

পরিশেষে আমীরে জামায়াত বলেন, আমরা এদেশে এমন শাসক চাই, যিনি দিনের বেলায় দায়িত্ব পালন করে এবং শেষ রাতের আরামের ঘুম হারাম করে মহান আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করে সাহায্য চাইবেন, যাতে করে এই জমিনকে আল্লাহ তা’য়ালা উর্বর করে দেন, দায়িত্বকে সহজ করে দেন। আমরা এমন লোক দিয়েই সোনার বাংলাদেশ গড়তে চাই।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, “পানির অপর নাম জীবন। আবার এই পানিই আজ অতিরিক্ত হয়ে সবার বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতাসীন দলের নেতারা আজ জনগণের বিপদে পাশে নেই। অথচ আমরা জেল-জুলুম, নির্যাতন মাথায় নিয়েও আপনাদের পাশে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ।

গাইবান্ধা জেলা আমীর মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের পরিচালনায় বন্যার্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য ও সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহীম সরকার, জেলা নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি জনাব সৈয়দ আব্দুস সালেক, জেলা মানবসম্পদ সম্পাদক জনাব সাইফুল ইসলাম মন্ডল, জেলা শূরা সদস্য ও সুন্দরগঞ্জ উপজেলা পশ্চিম সেক্রেটারি আব্দুস সাত্তার ও পুর্ব উপজেলা আমীর অধ্যাপক আতাউর রহমান, উপজেলা সেক্রেটারি অধ্যাপক বদরুল আমিন, পশ্চিম উপজেলা সহকারী সেক্রেটারি মু. হাশেমুজ্জামান সরকারসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

Next Post
আবদুল বাসেতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

আবদুল বাসেতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • শহীদ মুহাম্মদ কামারুজ্জামান তাঁর কর্ম ও লেখনির মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন
  • দেশের উন্নয়ন ও পুনর্গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আমীরে জামায়াতের শ্রদ্ধা নিবেদন
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এর বক্তব্য
  • জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত
  • রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান আমীরে জামায়াতের
  • সম্মানিত আমীরে জামায়াতের নির্বাচনী সফর
  • আমীরে জামায়াতের সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি মি. ব্রুস সোয়ার এর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
  • আমীরে জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
  • উত্তরার ১১ নম্বর সেক্টরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে গেলেন সম্মানিত আমীরে জামায়াত
  • ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
  • আমীরে জামায়াতের সঙ্গে মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিট-এর নেতৃত্বে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
  • আমীরে জামায়াতের সঙ্গে ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • আমীরে জামায়াতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস এর সৌজন্য সাক্ষাৎ
  • ‘টুগেদার লেটস বিল্ড বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আমীরে জামায়াতের মতবিনিময়

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত