ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থানার ১১নং ওয়ার্ডের জয়েরটেকস্থ খাজা মার্কেট এলাকা থেকে ১০ জন লোক পদ্মাসেতু ও কুয়াকাটা ভ্রমণে যাওয়ার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হন। ২১ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর নামক স্থানে বাস এবং মাইক্রোবাসের সংঘর্ষে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান নিহত পরিবারগুলোকে সান্ত্বনা দিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কোনাবাড়িতে ছুটে আসেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে শোকাহত পরিবারের পিতা-মাতা, স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীর সাথে সাক্ষাত করেন এবং তাদেরকে সান্ত¡না প্রদান করেন।

পরিবারের সদস্য এবং উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, “আমাদের সকলকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যারা আল্লাহ পাকের এই সিদ্ধান্ত ধৈর্যের সাথে মেনে নিবেন, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে বায়তুল হামদ নামে একটি ঘর তৈরি করবেন।”

তিনি সবাইকে সাথে নিয়ে মহান রবের নিকট নিহতদের জন্য দোআ করেন যেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন এবং শোকাহত পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

এ সময় তিনি ৩টি পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

আমীরে জামায়াতের সাথে ছিলেন গাজীপুর মহানগর শাখার ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক জামাল উদ্দীন, মহানগর সেক্রেটারি মোঃ খায়রুল হাসান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ হোসেন আলী, নগর কর্মপরিষদ সদস্য মো: আজহারুল ইসলাম মোল্লা, আবু সিনা মামুন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো: সালাহ উদ্দিন আইউবী, কোনাবাড়ি থানা আমীর ডা: কবির হোসেন, জামায়াত নেতা মো: এখলাছ উদ্দিন, মো: ফরহাদ হোসেন, মো: আকতারুল ইসলাম, শ্রমিক নেতা ফারদিন হাসান হাসিব, নূরে আলম, ছাত্রশিবিরের নগর সভাপতি মো: শহিদুল ইসলাম প্রমুখ।

Next Post
প্রাথমিক স্বাস্থ্যসেবার ওষুধের দাম কোম্পানির প্রস্তাবের চেয়ে বেশি বাড়িয়েছে সরকার

প্রাথমিক স্বাস্থ্যসেবার ওষুধের দাম কোম্পানির প্রস্তাবের চেয়ে বেশি বাড়িয়েছে সরকার

সাম্প্রতিক

  • কাতারের সাবেক আমীর মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর নামে সড়ক নামকরণের প্রস্তাব
  • আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী-মাননীয় বিরোধীদলীয় নেতা
  • কাতারের সাবেক আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তিকালে মাননীয় বিরোধীদলীয় নেতার গভীর শোক প্রকাশ
  • বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • গণভোটের গণরায় মেনে না নিয়ে সরকার দেশকে গভীর সংকটে ফেলে দিচ্ছে
  • গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় নিশ্চিত করা হবেঃ ডা. শফিকুর রহমান এমপি
  • ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে যোগদান উপলক্ষে মাননীয় বিরোধীদলীয় নেতার রংপুর সফর
  • “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ঈমানি দায়িত্ব”
  • চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানিতে আমীরে জামায়াতের গভীর শোক
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
  • ‘জুলাই সনদ নিয়ে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান এমপি
  • সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে : ডা. শফিকুর রহমান
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে তাদের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত