ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

স্বাস্থ্যখাতের দুর্নীতি-অনিয়ম বন্ধ করার ও ঔষধের বর্ধিত মূল্য প্রত্যাহারের আহবান

কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে সরকার কর্তৃক ওষুধের দাম বৃদ্ধি করায় গভীর উদ্বেগ প্রকাশ

স্বাস্থ্যখাতের দুর্নীতি-অনিয়ম বন্ধ করার ও ঔষধের বর্ধিত মূল্য প্রত্যাহারের আহবান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের এক সভা ২৩ জুলাই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিসম্প্রতি সরকার ওষুধের দাম বৃদ্ধি করায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিম্নোক্ত প্রস্তাব গৃহীত হয়।

“বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, সরকার স্বাস্থ্যসেবায় বহুল ব্যবহৃত ২০টি জেনেরিকের ৫৩টি ব্র্যান্ডের ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে আরেক দফা জনদুর্ভোগ বৃদ্ধির ব্যবস্থা করেছে।

বাংলাদেশের চিকিৎসা খাতে চলছে ভয়াবহ দুর্নীতি ও অর্থ আত্মসাতের ঘটনা। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার নামে চলছে হয়রানি। বেসরকারি খাতে চিকিৎসা সেবা জনগণের নাগালের বাইরে। স্বাস্থ্যখাতে আমাদের সরকারি বরাদ্দ ১৮৯টি দেশের মধ্যে ১৮৮-তম অর্থাৎ সর্বনিম্ন। দেশের প্রায় ৯ কোটি মানুষ প্রাথমিক স্বাস্থ্য সেবার সুযোগ থেকে কার্যত বঞ্চিত। বাংলাদেশের চিকিৎসাখাত সবচেয়ে অবহেলিত। স্বাস্থ্যখাতে দুর্নীতি, অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার নিম্নমানের কারণে সরকারি চিকিৎসা কেন্দ্রগুলোতে এক ভয়াবহ অরাজকতা চলছে। উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসক সমস্যা ও চিকিৎসা উপকরণের সংকটের কারণে মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না বললেই চলে। এমতাবস্থায় স্বাস্থ্যসেবার জন্য গুরুত্বপূর্ণ ৫৩টি ঔষধের দাম বৃদ্ধি জনগণকে বিস্মিত করেছে। কোনো কোনো ওষুধের দাম ৯৯ থেকে ১৩২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। ঔষধের এ মূল্য বৃদ্ধি জনগণের উপর বাড়তি চাপ ছাড়া আর কিছু নয়।

এ সরকার ক্ষমতা দখলের পর থেকে তাদের কর্মকাণ্ডে ক্রমাগতভাবে জনদুর্ভোগ বেড়েই চলেছে। বর্তমান সরকার যেহেতু জনগণের ভেটে নির্বাচিত নয়, তাই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। জনগণের কল্যাণের চাইতে সমস্যা বৃদ্ধির কাজেই তারা বেশি ব্যস্ত। দলীয় নেতা-কর্মীদের দুর্নীতি, অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার, নানা ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে মানুষের জীবন বিপর্যস্ত। সরকার সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।

বাংলাদশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ অবিলম্বে স্বাস্থ্যখাতের দুর্নীতি-অনিয়ম বন্ধ করার ও ঔষধের বর্ধিত মূল্য প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছে।”

Next Post
জাহানারা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

জাহানারা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত