ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

গভীর রাতে চলন্ত বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতি, ধর্ষণ: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কোথায়?

-ডা. শফিকুর রহমান

গভীর রাতে চলন্ত বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতি, ধর্ষণ: আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কোথায়?

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটেছে। ডাকাত দল বাসটি কয়েক ঘণ্টা তাদের নিয়ন্ত্রণে রেখে ভেতরে যাত্রীদের মারধর ও লুটপাট চালায়। এ সময় এক নারী যাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে বাসটিকে রাস্তার পাশে কাত করে ফেলে ডাকাতেরা পালিয়ে যায়।

ঘটনা থেকে জানা যায়, ২৪ থেকে ২৫ জন যাত্রী নিয়ে ঈগল পরিবহনের বাসটি মঙ্গলবার রাতে কুষ্টিয়া থেকে ঢাকার দিকে রওনা দেয়। বাসটি সিরাজগঞ্জের কাছাকাছি দিবারাত্রি হোটেলে রাতের খাবার খাওয়ার জন্য বিরতি দেয়। রাত দেড়টার দিকে আবার যাত্রা শুরু করে। পথে কাঁধে ব্যাগ বহনকারী ১০ থেকে ১২ জন তরুণ যাত্রী বাসে ওঠে। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর যাত্রীবেশে থাকা তরুণেরা অস্ত্রের মুখে একে একে যাত্রীদের সবাইকে বেঁধে ফেলে।

এ ঘটনা থেকে বুঝা যায়, যাত্রী নিরাপত্তার দিকে থেকে এটা ভয়ঙ্কর একটা হুমকী। এ ঘটনায় ডাকাতদেরকে অবশ্যই খুঁজে বের করতেই হবে। আর এখানে গাড়ির চালকসহ বাস পরিচালনায় যারা নিয়োজিত ছিলো তাদেরও কোন সম্পৃক্ততা আছে কিনা তাও কিন্তু খুঁজে দেখা উচিত। মূলত ডাকাত দল যে জায়গা থেকে বাসে উঠেছে, সেটা কি নিয়মিত স্টপিজ ছিলো নাকি অন্যকিছু তাও খতিয়ে দেখা দরকার। তাহলেই বুঝা যাবে ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিলো কিনা।

ধর্ষণের শিকার যে মায়ের সর্বনাশ হয়ে গেলো, তাঁর ইজ্জত তো আর কেউ ফিরিয়ে দিতে পারবে না। অন্তত ভবিষ্যতে যাতে এ ধরনের ভয়ঙ্কর অপকর্মের পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য এর উপযুক্ত ব্যবস্থা নেয়া দরকার।

বাসটি বিভিন্ন স্থানে ঘুরিয়ে তিন ঘণ্টার মতো নিয়ন্ত্রণে রাখে ডাকাত দল। পরে পথ পরিবর্তন করে টাঙ্গাইল–ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া জামে মসজিদের কাছে রাস্তার পাশে বালুর ঢিবিতে বাসটি কাত করে রেখে ডাকাত দলের সদস্যরা চলে যায়। এই সময়ের মধ্যে হাইওয়ে পুলিশ এবং পুলিশের এতো নজরদারি কোথায় ছিলো?

এখান থেকেই বুঝা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা যে কতটা ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে রয়েছে। রাজনৈতিক দল দমনের কাজে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়োজিত রাখার কুফল জাতি হাড়ে-হাড়ে ভোগ করছে। যেখানে দু’চারজন বসে সামাজিক অনুষ্ঠান হোক আর রাজনৈতিক কথাবার্তায় হোক, সেখানে খুব অল্প সময়ের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে খবর চলে যায় যে, রাষ্ট্রবিরোধীর পরিকল্পনা চলছে!! অথচ এতো বড় ঘটনা ঘটে গেলো, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নির্বিকার।

সুতরাং সময় এসেছে, জনগণের দ্বারা নির্বাচিত সত্যিকার প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করার। বর্তমান সরকার কোনভাবেই উপরোক্ত ঘটনার দায় এড়াতে পারেনা। এজন্য নিজেদের অধিকার আদায়ে, জাতি ও রাষ্ট্রকে বাঁচানোর তাগিদে প্রতিবাদে সোচ্চার হওয়া সময়ের দাবি।

Source: ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক
Next Post
জান্নাত আরার ইন্তিকালে গভীর শোক প্রকাশ

জান্নাত আরার ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত