ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

চা-শ্রমিকেরাও মানুষ এবং তারা দেশের নাগরিক

-ডা. শফিকুর রহমান

চা-শ্রমিকেরাও মানুষ এবং তারা দেশের নাগরিক

চা শিল্প বাংলাদেশের বৃহৎ একটি শিল্প, ২০২১ সালে দেশের ১৬৭টি চা বাগান থেকে উৎপাদিত ৩ লাখ ১৩ হাজার কেজি চা বিদেশে রপ্তানি হয়েছে যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। এভাবে প্রতি বছর চা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মূদ্রা আয় হলেও চা-শ্রমিকদের জীবনমান সেই প্রাচীন আমলের মতই রয়ে গেছে।

দেশে অনেক উন্নয়ন, সমৃদ্ধি ও মাথাপিছু আয়ের গালগল্প শোনা গেলেও বহু বছর ধরে চা-শ্রমিকদের দৈনিক মজুরি সেই ১২০ এর ঘরেই আটকে আছে। এ যেন এক আধুনিক দাসত্ব। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে ১২০ টাকায় একটি সংসারের এক বেলার খাবারও স্বাভাবিকভাবে যোগানো সম্ভব নয়, সেখানে সংসারের অন্যান্য জীবন উপকরণ কেনা, সন্তানদের লেখাপড়ার খরচ যোগানো তো অলীক কল্পনা। ১২০ হলেও অনেক সময় নানা অজুহাতে সেই টাকা থেকেও কেটে নেওয়া হয়।

বিশেষ করে স্বাস্থ্যসেবা এবং শিক্ষাক্ষেত্রে তারা নিতান্তই অবহেলিত। এ বিষয়টির দায় সরকারকেই নিতে হবে এবং তার সমাধানও দিতে হবে।

বহু আন্দোলন ও লেখালেখি হলেও দেশের এই প্রান্তিক শ্রমজীবীদের প্রাণের দাবি উপেক্ষিতই থেকে গেছে। ২০২০ সালে চা বাগান মালিকরা শ্রমিকদের মজুরি বাড়িয়ে ৩০০ টাকা দেওয়ার আশ্বাস দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি।

গত ৯ই অগাস্ট থেকে দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে আবারও ধর্মঘট শুরু করেছিলেন চা বাগানগুলোর প্রায় সোয়া লাখ শ্রমিক। চা শ্রমিকদের এ আন্দোলনের প্রেক্ষিতে ১২০ থেকে মাত্র ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকার আশ্বাস দেওয়া হয় শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে এই সামান্য মজুরি বৃদ্ধি শ্রমিকদের বহুদিনের দাবির সাথে এক প্রকার রসিকতা ছাড়া কিছুই নয়।

এরাও তো মানুষ। এদেরও একটা মানবিক মর্যাদা আছে। এ অবস্থায় দেশের অবহেলিত চা-শ্রমিকদের জীবনমানের একটু উন্নয়নের জন্য হলেও তাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে উপযুক্ত মজুরি নির্ধারিত করা হোক। সবকছিুর দাম বেড়ে গেছে। এ অবস্থায় তাদের যৌক্তিক দাবি নিয়ে কোনো টালবাহানা করা রীতিমত জুলুম।

আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত হবে, চা-শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে তাদেরকে তাদের কর্মের জায়গায় ফিরিয়ে দিয়ে কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।

Source: ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক
Next Post
কুখ্যাত ‘আয়নাঘর’ বিষয়ে সরকারের নিরবতা

কুখ্যাত 'আয়নাঘর' বিষয়ে সরকারের নিরবতা

সাম্প্রতিক

  • কাতারের সাবেক আমীর মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর নামে সড়ক নামকরণের প্রস্তাব
  • আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী-মাননীয় বিরোধীদলীয় নেতা
  • কাতারের সাবেক আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তিকালে মাননীয় বিরোধীদলীয় নেতার গভীর শোক প্রকাশ
  • বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • গণভোটের গণরায় মেনে না নিয়ে সরকার দেশকে গভীর সংকটে ফেলে দিচ্ছে
  • গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় নিশ্চিত করা হবেঃ ডা. শফিকুর রহমান এমপি
  • ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে যোগদান উপলক্ষে মাননীয় বিরোধীদলীয় নেতার রংপুর সফর
  • “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ঈমানি দায়িত্ব”
  • চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানিতে আমীরে জামায়াতের গভীর শোক
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
  • ‘জুলাই সনদ নিয়ে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান এমপি
  • সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে : ডা. শফিকুর রহমান
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে তাদের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত