ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

সব ধরনের পরিস্থিতিতে আল্লাহর উপরই ভরসা করতে হবে

ইসলামী ছাত্রীসংস্থার দায়িত্বশীলা শিক্ষা শিবিরে আমীরে জামায়াত

সব ধরনের পরিস্থিতিতে আল্লাহর উপরই ভরসা করতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ইসলামী ছাত্রীসংস্থার দায়িত্বশীলা শিক্ষা শিবিরে বলেছেন, ইসলামী ছাত্রীসংস্থার সর্বস্তরের দায়িত্বশীলাদের নিজেদের কাজ বুঝে নিয়ে দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করতে হবে। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সব ধরনের পরিস্থিতিতে আল্লাহর উপরই ভরসা করতে হবে। আমরা যত বেশি তাওয়াক্কুল করব, তত বেশি আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর উপর ভরসা না করে পারিপার্শ্বিক অন্য কিছুর উপর নির্ভর করা চিন্তার ত্রুটি।

২৮ ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার ঢাকা মহানগরী অঞ্চলের সদস্যসহ থানা দায়িত্বশীলাদের এক শিক্ষা শিবির আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল উম্মে আরওয়ার পরিচালনায় অনুষ্ঠিত এ শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত উপরোক্ত কথা বলেন।

শিক্ষাশিবিরে বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোঃ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী জামায়াতের মহিলা বিভাগীয় সেক্রেটারি আয়শা সিদ্দিকা পারভিন, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ইরানি আক্তার।

আমীরে জামায়াত ছাত্রীদের নিম্নোক্ত বিষয়ের প্রতি গুরুত্বারোপ করেন।

১। দাওয়াত ইলাল্লাহঃ
মুসলিম-অমুসলিম সবার নিকট দাওয়াত পৌঁছাতে হবে। ইসলামী সমাজব্যবস্থার সুফল সবার সামনে বলিষ্ঠ যুক্তির মাধ্যমে তুলে ধরতে হবে। অনুকূল ও প্রতিকূল সর্বাবস্থায় দাওয়াতি কাজ অব্যাহত রাখতে হবে।

২। মৌখিক ও আমলি- এ দুইটি পদ্ধতিতে দাওয়াত দানের গুরুত্ব তুলে ধরে বলেন, আমলি দাওয়াত সর্বাধিক প্রভাব বিস্তারকারী হয়। রাসূল সা. এর জীবন তার সর্বোত্তম নমুনা। এক্ষেত্রে আমাদের আচরণ সুন্দর করতে হবে। মেজাজের ভারসাম্য রক্ষা করতে হবে। যারা ইসলামের ব্যাপারে জানতে চাইবে, তাদের নিকট কুরআন সুন্নাহর আলোকে দরদী ভাষায় যুক্তি নির্ভর দাওয়াত পেশ করতে হবে।

৩। সামাজিক কর্মকাণ্ডে ব্যাপকভাবে অংশ নেওয়ার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ছাত্রীদের পারিবারিক ও আর্থিক সমস্যাসহ সম্ভাব্য সকল সমস্যা সমাধানে কাজ করতে হবে।

৪। রাষ্ট্রের অসৎ নেতৃত্ব পরিবর্তনের ওপর প্রসঙ্গে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন আনয়নে ছাত্রীদের বিশেষ নজর দিতে হবে। পাশাপাশি নিজেদের শিক্ষাজীবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

Next Post
পবিত্র মাহে রমাদানের পবিত্রতা বজায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বান

পবিত্র মাহে রমাদানের পবিত্রতা বজায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বান

সাম্প্রতিক

  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান
  • বিএনপি সংবিধানের ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে
  • ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরবো না
  • শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান
  • জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত