ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

আমরা একটি দুর্নীতি ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চাই

-ডা. শফিকুর রহমান

আমরা একটি দুর্নীতি ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চাই

১৭ মার্চ (সোমবার) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান গত ৪ মার্চ বরগুনা পৌরসভার ১নং ওয়ার্ডের কালিবাড়ি রোডের ৭ম শ্রেণির স্কুল পড়ুয়া নির্যাতিতা মেয়ের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে ও সার্বিক খোঁজ-খবর নিতে তাদের বাড়িতে ছুটে আসেন। উল্লেখ্য, উক্ত ঘটনার জের ধরে ১১ মার্চ রাতে মেয়ের বাবা মন্টু দাসকে হত্যা করা হয়েছে। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সকাল ১০টায় বরগুনা সার্কিট হাউজ মাঠে অবতরণ করেন। সেখান থেকে তিনি সরাসরি নির্যাতিত পরিবারটির বাড়ি যান এবং নির্যাতিতা মায়ের সাথে কথা বলেন। তিনি পরিবারটির সকল বিষয় অবগত হয়ে দুঃখ প্রকাশ করেন এবং তাদের সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর ওপর ভরসা করে নির্যাতিতা পরিবারের বেঁচে থাকা অপর দুটি শিশু সন্তান প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের সকল আর্থিক দায়-দায়িত্ব জামায়াত ইসলামী নিয়েছে বলে ঘোষণা করেন।

আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান আরও বলেন, “আমাদের লড়াই এদেশের সকল জুলুমবাজ কায়েমী স্বার্থগোষ্ঠীর বিরুদ্ধে যা কুরআনের নির্দেশ। আর এ নির্দেশ বাস্তবায়নের জন্য জামায়াতে ইসলামী আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তিনি বরগুনাবাসীকে এই লক্ষ্যে আগামী দিনে ঐক্যবদ্ধ থাকার জোর আহবান জানান। বাংলাদেশের সকল নির্যাতিত, নিপীড়িত, দিশেহারা এবং বিপর্যস্ত পরিবারের পাশে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবে বলে ঘোষণা দেন আমীরে জামায়াত।”

এরপর তিনি সেখান থেকে বরগুনা টাউন হল ময়দানে বরগুনা জেলা জামায়াত আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, “আমরা আজকে এসেছি একটি মজলুম পরিবারের দুঃখকে ভাগ করে নিতে। নির্যাতিতা মেয়েটির বাবা অতি সাধারণ একজন অমুসলিম নাগরিক। তাঁর বৃদ্ধা মা, স্ত্রী ও ৩টি কন্যা সন্তান রয়েছে। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমরা আল্লাহর উপর ভরসা করে এই অসহায় পরিবারটির দায়িত্ব নিলাম ও পাশে থাকার ঘোষণা করছি।

আমীরে জামায়াত আরও বলেন, আমরা চাই কুরআনের শাসন যারা চালু করবে আল্লাহ তায়ালা তাদের হাতে আগামীর বাংলাদেশের শাসনভার তুলে দিবেন। আমরা আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত ও দুঃশাসনমুক্ত কুরআনিক মানবিক বাংলাদেশ গড়তে চাই।”

জেলা জমায়াতের আমীর জনাব অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ হারুনের সভাপতিত্বে ও সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুনের সঞ্চালনায় উক্ত পথসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এড: মুয়াযযাম হোসাইন হেলাল, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাযী, বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মাদ বাবর ও জামায়াত নেতা ডাঃ সুলতান আহমেদ প্রমুখ।

Next Post
পলিটিক্যালি মোটিভেটেড না হয়ে মানুষের কল্যাণে আইনজীবীদেরকে কাজ করতে হবে

পলিটিক্যালি মোটিভেটেড না হয়ে মানুষের কল্যাণে আইনজীবীদেরকে কাজ করতে হবে

সাম্প্রতিক

  • শহীদ মুহাম্মদ কামারুজ্জামান তাঁর কর্ম ও লেখনির মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন
  • দেশের উন্নয়ন ও পুনর্গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আমীরে জামায়াতের শ্রদ্ধা নিবেদন
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এর বক্তব্য
  • জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত
  • রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান আমীরে জামায়াতের
  • সম্মানিত আমীরে জামায়াতের নির্বাচনী সফর
  • আমীরে জামায়াতের সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি মি. ব্রুস সোয়ার এর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
  • আমীরে জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
  • উত্তরার ১১ নম্বর সেক্টরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে গেলেন সম্মানিত আমীরে জামায়াত
  • ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
  • আমীরে জামায়াতের সঙ্গে মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিট-এর নেতৃত্বে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
  • আমীরে জামায়াতের সঙ্গে ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • আমীরে জামায়াতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস এর সৌজন্য সাক্ষাৎ
  • ‘টুগেদার লেটস বিল্ড বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আমীরে জামায়াতের মতবিনিময়

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত