ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

করোনা ভাইরাস থেকে দেশ ও জাতিকে হেফাজত করার জন্য মহান আল্লাহর কাছে দোয়ার আহ্বান

করোনা ভাইরাস থেকে দেশ ও জাতিকে হেফাজত করার জন্য মহান আল্লাহর কাছে দোয়ার আহ্বান

করোনা ভাইরাসের বিস্তৃতি ও এর হাত থেকে দেশ ও জাতিকে হেফাজত করার জন্য মহান আল্লাহর কাছে দোয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান ৯ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বিশ^ব্যাপী করোনা ভাইরাসের বিস্তৃতিতে আমরা উদ্বিগ্ন। বাংলাদেশেও এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রচারিত হয়েছে। ফলে জনগণের মধ্যে ব্যাপক উৎকন্ঠা বিরাজ করছে। বিপদ-আপদ আল্লাহর পক্ষ থেকে আসে আর আল্লাহই তা নিরাময় করেন। মহান আল্লাহ ঘোষণা করেছেন, ‘যখন মুমিনগণ বিপদে পতিত হয়, তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো।’ (বাকারা-১৫৫)

যে কোন রোগব্যাধি ও অসুখ থেকে নিজেদেরকে মুক্ত রাখার ব্যাপারে কতগুলো বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হয়। করোনা ভাইরাস থেকেও নিরাপদ থাকার জন্য চিকিৎসা বিজ্ঞানীগণ ইতোমধ্যে কিছু পরামর্শ দিয়েছেন। এসব সতর্কতামূলক পরামর্শগুলো মেনে চলার ব্যাপারে আমরা দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছিঃ

  • হাঁচি অথবা কাশি দেওয়ার সময় অবশ্যই টিস্যু দিয়ে নাক-মুখ ঢেকে রাখা।
  • ঠাণ্ডা লাগা বা কাশি হওয়া রোগীদের সংস্পর্শে আসার সময় সতর্কতা অবলম্বন করা।
  • জীবন্ত বন্য অথবা ফার্মের গবাদি পশুর সংস্পর্শ এড়িয়ে চলা।
  • সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে খুব ভালোভাবে হাত পরিষ্কার রাখা।
  • গোশত ও ডিম খাবার সময় ভালোভাবে সিদ্ধ করা।
  • প্রচুর পরিমাণ ফলের রস ও পানি পান করা।
  • মুখে মাস্ক ব্যবহার করা।

কোন ধরনের দুরারোগ্য ব্যাধি দেখা দিলে নবী করিম (সাঃ) আল্লাহর কাছে ধরণা দিতেন ও দোয়া করতেন, হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট শে^ত, উন্মাদনা, কুষ্ঠরোগ এবং সকল প্রকার দুরারোগ্য ব্যাধি হতে আশ্রয় প্রার্থনা করছি। (আবু দাউদ-১৫৫৪)

করোনা ভাইরাসের আতঙ্কে দিশেহারা না হয়ে অন্যায়, অসৎ ও গর্হিত কাজ থেকে মুক্ত থেকে মহান আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করা দরকার। আগামী ১৩ মার্চ শুক্রবার দেশের আলেম-ওলামা ও সর্বস্তরের জনগণকে করোনা ভাইরাসসহ সকল প্রকার ব্যাধি থেকে দেশ ও জাতিকে হেফাজত করার লক্ষ্যে আমি মহান আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করার জন্য আহ্বান জানাচ্ছি।”

Next Post
মোছাম্মৎ জাহানারা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

মোছাম্মৎ জাহানারা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • অসুস্থ সাবেক উপজেলা আমীর মাস্টার আব্দুল খালেককে দেখতে গেলেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • সোনাতলায় নিহত ৪ বছরের শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • রামিসা হত্যাকাণ্ডে শোকাহত ও অসুস্থ রামিসার বাবাকে দেখতে এবং সমবেদনা জানাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • অসুস্থ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে সিলেটের হাসপাতালে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাঁয়তারা
  • দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
  • পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে মাননীয় বিরোধীদলীয় নেতার ঢাকা ত্যাগ
  • জাতীয় ক্রিকেট দলকে মাননীয় বিরোধীদলীয় নেতার অভিনন্দন
  • তালতলা এলাকার বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় অনুষ্ঠিত
  • আইসিইউতে চিকিৎসাধীন ডা. নাসির ইসলামকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি’র সঙ্গে ইইউ-এর মান্যবর রাষ্ট্রদূত মি. মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ
  • মিরপুর-১ শাহ আলী কাঁচা বাজার পরিদর্শন করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, এমপি
  • তীব্র পানির সংকট নিরসনকল্পে ঢাকা-১৫ আসনের বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত