ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

করোনাভাইরাসের বিস্তৃতিতে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠার পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ

করোনাভাইরাসের বিস্তৃতিতে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠার পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ

করোনা ভাইরাসের বিস্তৃতিতে জনমনে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠার পাশাপাশি হঠাৎ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২১ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“এক দিকে দেশে করোনা ভাইরাস শনাক্তকরণ কিটের অপ্রতুলতা, অপরদিকে বাজারে পণ্য-সামগ্রীর অপর্যাপ্ততা নতুন সংকট তৈরি করেছে। হঠাৎ করে চাল-পেঁয়াজসহ প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।

কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রতিবেদন অনুযায়ী পাইকারি বাজারে কয়েক দিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম ৩০ থেকে ৪০ টাকা এবং চালের দাম ৮ থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এভাবে আরো ১৪/১৫টি পণ্যের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। বিপদ-মুসিবতের সময় যারা জিনিসের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেয় তারা মানবতার দুশমন। দ্রব্যমূল্য বৃদ্ধি করা যেমন ঠিক নয়, তেমনি জিনিসপত্র মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করাও উচিত নয়। উভয়টাই মানবতার সাথে নির্মম পরিহাস। মানুষের বিপদ-আপদ অর্থাৎ সংকটকালে যারা জিনিসপত্র মজুদ করে রাখে তাদের সম্পর্কে রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি খাদ্য-শস্য মজুদ করে রাখে, আল্লাহ পাক তার উপর দারিদ্র্যতা চাপিয়ে দেন।’ (আবু দাউদ-৫৫)। ‘যে খাদ্য শস্য গুদামজাত করে রাখে সে অভিশপ্ত।’ (ইবনে মাজাহ)। মজুদদার ও মুনাফাখোর উভয়ই মানবতার ঘৃণ্য দুশমন।

করোনা ভাইরাসের সংক্রমণে মানবতার সাথে যারা পরিহাস করে সেখানে আল্লাহর রহমত পাওয়া কঠিন। বিপদ-আপদ যেমন আল্লাহর পক্ষ থেকে আসে ঠিক তেমনি আল্লাহই তা নিরসন করেন। সেক্ষেত্রে প্রত্যেক ব্যক্তিকে অসৎ কর্মকাণ্ড থেকে বিরত থেকে আল্লাহর সাহায্য প্রার্থী হতে হবে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব। যদি সরকারের পক্ষ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেয়া হয়, তাহলে তা আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

মানুষের দুঃখ-দুর্দশার কথা বিবেচনা করে নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট দূরীকরণ এবং দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

Next Post
প্রসঙ্গঃ করোনাভাইরাস | আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান-এর আহবান

প্রসঙ্গঃ করোনাভাইরাস | আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান-এর আহবান

সাম্প্রতিক

  • তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত