ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

করোনা ভাইরাসের সংক্রমণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক আয়ের মানুষ এবং শ্রমজীবী ও গ্রামীণ অর্থনীতির উপর নির্ভরশীল ক্ষুদ্র আয়ের লোকদের আর্থিক নিরাপত্তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের আহবান

করোনা ভাইরাসের সংক্রমণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক আয়ের মানুষ এবং শ্রমজীবী ও গ্রামীণ অর্থনীতির উপর নির্ভরশীল ক্ষুদ্র আয়ের লোকদের আর্থিক নিরাপত্তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের আহবান

করোনা ভাইরাসের সংক্রমণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক আয়ের মানুষ এবং শ্রমজীবী ও গ্রামীণ অর্থনীতির উপর নির্ভরশীল ক্ষুদ্র আয়ের লোকদের আর্থিক নিরাপত্তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান ২৯ মার্চ নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “করোনা ভাইরাসে আক্রান্ত বৈশ্বিক মহামারির কারণে লাখ লাখ মানুষের জীবনই শুধু ঝুঁকির মুখে পড়ছে না, অর্থনীতিতেও পড়তে যাচ্ছে বড় আকারের নেতিবাচক প্রভাব। করোনা ভাইরাসের কারণে দেশের সবকিছু প্রায় বন্ধ হয়ে গেছে। ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা সবই বন্ধ। শহর-গ্রাম নির্বিশেষে দিন আনে দিন খায় এমন অসহায় মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে। শহরের মানুষ এখন গ্রামমুখী। সংগত কারণেই গ্রামের উপর চাপ বাড়বে।

বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হচ্ছে কৃষি। কৃষিখাতে প্রায় আড়াই কোটি মানুষ কর্মরত। সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা না পেলে কৃষিখাত ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। ইতোমধ্যেই করোনা ভাইরাসের প্রভাবে কৃষির সাথে সম্পৃক্ত ডেইরী, পোল্ট্রি, ফিসারীসহ গ্রামীণ অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। কৃষি খাতের পাশাপাশি ক্ষুদ্র ও কুটিরশিল্পে নিয়োজিত বিপুল সংখ্যক মানুষ কার্যত আজ বেকার হয়ে পড়েছে। দেশের অধিকাংশ দোকান, পরিবহন ও কারখানা বন্ধ থাকায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। এ স্থবিরতার চরম প্রভাব ফেলছে দেশের অর্থনীতিতে। একটি গবেষণা প্রতিষ্ঠানের পরিসংখ্যাণ অনুযায়ী বাংলাদেশের অর্থনীতির দৈনিক ক্ষতির পরিমাণ ১ হাজার ৬০০ কোটি টাকা। মানুষ অবরুদ্ধ হয়ে পড়ায় খাদ্য নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়েছে গোটা দেশ। রাজধানী ঢাকাসহ শহরগুলোর সাথে দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় কৃষক তার উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছে না। ফলে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়বে কৃষিখাতে। অপরদিকে অর্থনীতিবিদগণ বিশ্বব্যাপী ভয়াবহ মন্দার আশঙ্কা প্রকাশ করছেন। বৈশ্বিক মন্দার কারণে বাংলাদেশের রফতানি বাণিজ্য ও পর্যটন শিল্পে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করছেন অর্থনীতিবিদগণ। এর সামগ্রিক প্রভাব পড়বে অর্থনীতিতে। কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনীতিকে ধরে রাখার জন্য প্রয়োজন ডেইরী, পোল্ট্রি, ফিসারিসহ প্রান্তিক চাষীদের প্রতি সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা।

দিন আনে দিন খায় এবং ক্ষুদ্র আয়ের মানুষদের জন্য দুর্যোগকালীন তহবিল গঠনের মাধ্যমে আর্থিক সহায়তার প্রস্তুতি এখনই নিতে হবে সরকারকে। একা সরকারের পক্ষে এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়। তাই দলমতের ঊর্দ্ধে উঠে জাতীয় ঐক্যের ভিত্তিতে সকলকে সম্পৃক্ত করে সমন্বিত প্রয়াসের মাধ্যমে পরিস্থিতি উত্তরণে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

দেশের চলমান পরিস্থিতিতে আর্থিক মন্দা বিশেষ করে কৃষি নির্ভর গ্রামীণ অর্থনীতির সম্ভাব্য সংকট মোকাবিলায় যথাযথ প্রস্তুতি নেয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”

Next Post
হাজেরা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

হাজেরা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত