ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

করোনায় আক্রান্ত হয়ে দেশ-বিদেশে যারা ইন্তিকাল করেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ

করোনায় আক্রান্ত হয়ে দেশ-বিদেশে যারা ইন্তিকাল করেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ

করোনায় আক্রান্ত হয়ে ৪২ জন ডাক্তারসহ দেশে-বিদেশে যারা ইন্তিকাল করেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৮ জুন এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, “বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা সেবায় নিয়োজিত এ পর্যন্ত ৪২ জন ডাক্তার ও ৭ জন স্বাস্থ্য কর্মী ইন্তিকাল করেছেন। দিন দিন মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। সরকারি হিসাব অনুযায়ী এ পর্যন্ত দেশে ১৩৪৩ জন মানুষ ইন্তিকাল করেছেন। প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি।

ডাক্তারসহ স্বাস্থ্য সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী ও দেশে-বিদেশে যারা ইন্তিকাল করেছেন আমি তাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের হিসাব অনুযায়ী এ পর্যন্ত ৩ হাজার ২৭৪ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ডাক্তার ১ হাজার ৩৫ জন, নার্স ৮৮৫ জন ও টেকনোলজিস্ট ১ হাজার ৩৫৪ জন। প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বাড়ছেই। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের এ সংখ্যায় দেশের জনগণ চরম উদ্বেগের মধ্যে আছে।

বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। হাসপাতালগুলোতে ভেন্টিলেটর, আইসিইউ ও করোনা পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই। করোনা পরীক্ষার রিপোর্ট পেতে ১৫ দিন পর্যন্ত সময় লাগছে। ল্যাবে নমুনার স্তুপ জমা হয়ে আছে। ১৭ কোটি মানুষের দেশে মাত্র ৬০টি ল্যাবে চলছে করোনা ভাইরাস শনাক্ত টেষ্ট। কীটের সংকটে কোনো কোনো ল্যাবে টেষ্ট বন্ধ আছে। করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের দুয়ারে দুয়ারে ঘুরছে মানুষ। চিকিৎসা না পেয়ে অনেকে বাসায় ফিরে যাচ্ছে। অনেকে রাস্তায়ই ইন্তিকাল করছে। চিকিৎসার এ ভয়াবহ সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

করোনার প্রভাবে মানুষের অর্থনৈতিক জীবনে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। চলছে কাজ ও খাদ্যের সংকট। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, করোনার এই দুঃসময়েও সরকার নির্ধারিত ১০ টাকা কেজি দরের চাল বিক্রিতে দুর্নীতির কারণে ১১১ জন জনপ্রতিনিধি বরখাস্ত হয়েছে। জাতি হিসেবে এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।

এক কথায় করেনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ হয়েছেন। আমরা মনে করি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রাষ্ট্রের সকল শক্তি করোনা পরিস্থিতি মোকাবেলায় নিয়োজিত করা দরকার। জনগণের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য সেবায় নিয়োজিত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”

Next Post
মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরীর সুস্থতা কামনা করে দোয়া করার আহবান

মাওলানা সাইয়্যেদ কামাল উদ্দিন জাফরীর সুস্থতা কামনা করে দোয়া করার আহবান

সাম্প্রতিক

  • জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক, আইনশৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ
  • ৭ নভেম্বরের চেতনা ধারণ করে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে
  • মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলার ঘটনায় অতি দ্রুত মামলা নিয়ে দুষ্কৃতিকারীদের পাকড়াও করে আইনের আওতায় আনতে হবে
  • জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: ডা. শফিকুর রহমান
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ এর সৌজন্য সাক্ষাৎ
  • দেশের পোশাকশিল্প ধ্বংসে গভীর ষড়যন্ত্র চলছে
  • সরকার আপনাদের অপমান করেছে; এর প্রতিবাদ করতেই আজ এখানে এসেছি
  • ভালোয় ভালোয় জনগণের রায় মেনে নিন, যদি না মানেন তাহলে জনগণ জানে কিভাবে দাবি আদায় করে নিতে হয়
  • আমরা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস ও অস্ত্রের ঝনঝনানির বিরুদ্ধে রাস্তায় নেমেছি
  • বিএনপি গদিতে বসে গণভোটকে অস্বীকার করছে, অপমান করছে, অস্বীকার করছে- জনগণ এর প্রতিশোধ নেবে
  • সরকার ভালোয় ভালোয় গণভোটের রায় বাস্তবায়ন না করলে সাত দফা এক দফায় রূপ নেবে
  • গোপালগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা অনুষ্ঠিত
  • গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের কাঁধে স্বৈরাচার চাপিয়ে দিতে চায়

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত