ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

মাদকের ভয়ানক আগ্রাসন থেকে বাঁচার জন্য প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ নেয়া প্রয়োজন

মাদকের ভয়ানক আগ্রাসন থেকে বাঁচার জন্য প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ নেয়া প্রয়োজন

২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৫ জুন এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “ ‘শুদ্ধ জ্ঞানেই সঠিক যত্ন হবে, জ্ঞানের আলোয় মাদক দূরে রবে’ এই শ্লোগানকে সামনে রেখে ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হবে। এ দিনে বিশ্বব্যাপী মাদকবিরোধী বিভিন্ন কর্মসূচী পালিত হয়ে থাকে। বাংলাদেশে মাদকের বিস্তৃতি আজ ভয়াবহ রূপ লাভ করেছে। দেশের তরুণ ও যুব সমাজ ব্যাপক হারে মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের মরণ ছোবলে আক্রান্ত তরুণ ও যুব সমাজ ধ্বংসের গহ্বরে নিমজ্জিত।

বাংলাদেশে মাদকদ্রব্য সামগ্রীর অধিকাংশই আসে সীমান্ত দিয়ে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অসংখ্য ফেনসিডিল ও মাদকের কারখানা তৈরি করা হয়েছে। এ ছাড়া মিয়ানমার সীমান্তে ইয়াবা তৈরির অসংখ্য কারখানা রয়েছে। এসব স্থানে প্রতিনিয়ত বিপুল পরিমাণে ইয়াবা তৈরি হচ্ছে যার প্রধান মার্কেট হলো বাংলাদেশ। মিয়ানমারের তৈরি এ সকল ইয়াবা চোরাই পথে বাংলাদেশের সর্বত্রই ছড়িয়ে পড়ছে। প্রায়ই কক্সবাজার ও চট্টগ্রামে বড় বড় ইয়াবার চালান আটক হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কঠোরভাবে নজরদারি না করার কারণে মাদকের ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে।

একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে মাদক সেবনের কারণে বিশ্বে প্রতি বছর ৮০ লাখ মানুষ এবং বাংলাদেশে প্রতি বছর ১ লাখ ২৬ হাজার মানুষ মারা যায়। বাস্তবে এই সংখ্যা আরো অনেক বেশি। মাদকের এ ভয়ানক আগ্রাসন থেকে বাঁচার জন্য প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এখনই উদ্যোগ নেয়া প্রয়োজন।

দেশের ভবিষ্যৎ তরুণ ও যুব সমাজ- যাদের বয়স ১৮ থেকে ৩০। অথচ এই সকল তরুণ ও যুবকেরাই আজ নানা ধরনের মাদকে আসক্ত হয়ে পড়ছে। না বুঝেই অনেক তরুণ এ পথে পা দিয়ে বিপথগামী হয়ে যাচ্ছে। একজন মাদকাসক্ত সন্তানের কারণে একটি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকাসক্ত সন্তানকে নিয়ে পরিবারগুলো দিশেহারা হয়ে পড়ছে। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে মাদক গ্রাম পর্যন্ত বিস্তার লাভ করেছে।

মাদকের এই ভয়ানক ছোবল থেকে দেশের তরুণ ও যুব সমাজকে বাঁচাতে হবে। নিবিড় তত্ত্বাবধান, নৈতিক মূল্যবোধ তৈরী ও মটিভেশনাল প্রোগ্রামের মাধ্যমে তরুণ ও যুব সমাজের মনে মাদকের প্রতি ঘৃণা সৃষ্টি করতে হবে। ইসলামী জীবন যাপনের জন্য উদ্বুদ্ধ করতে হবে। পারিবারিক ও সামাজিক সচেতনতা আরো বাড়াতে হবে। মাদকদ্রব্য আমদানি, উৎপাদন, মজুদ, বিপনন ও সেবন সকল পর্যায়েই সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

Next Post
সাঈদা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাঈদা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ
  • নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নূরুজ্জামানের ইন্তিকালে গভীর শোক
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের নারায়ণগঞ্জে পথসভা অনুষ্ঠিত
  • জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি, অধিকার আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান এমপি
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে লংমার্চ : ফেনীর পথসভা জনসমুদ্রে পরিণত
  • এ সরকার গণভোটের প্রায় ৭০% মানুষের গণরায়কে বাস্তবায়ন না করে জাতিকে অপমান করছে
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে পথসভা অনুষ্ঠিত
  • বাংলাদেশি হাফেজদের অর্জন জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
  • মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
  • আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত
  • গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত