ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

প্রখ্যাত মুফাস্সিরে কুরআন হাফেজ এসএম মাযহার উদ্দিনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

প্রখ্যাত মুফাস্সিরে কুরআন হাফেজ এসএম মাযহার উদ্দিনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ সদস্য (রুকন), বৃহত্তর বরিশাল জেলা শাখা জামায়াতে ইসলামীর সাবেক আমীর প্রখ্যাত মুফাস্সিরে কুরআন হাফেজ এসএম মাযহার উদ্দিন ২৮ নভেম্বর দিবাগত রাত দেড়টায় ৭২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা ও নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। তার ইন্তিকালে ইসলামী আন্দোলনে তার দীর্ঘদিনের সহকর্মীসহ এলাকার সকল মহলে শোকের ছায়া নেমে আসে এবং দূর-দূরান্ত থেকে বহু শুভাকাক্সক্ষী তাকে একনজর দেখতে এবং তার জানাযায় শরিক হতে দলে দলে ছুটে আসেন।

২৯ নভেম্বর সকাল ১০টায় নাজিরপুর পাকমঞ্জিল মাঠে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। সেখানে জানাযাপূর্ব সমাবেশে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ অবঃ তাফাজ্জল হোসাইন, সদর উপজেলা আমীর মুফতি মাওলানা আব্দুল হালিম, মঠবাড়িয়া উপজেলা আমীর শরীফ আব্দুল জলীল, নেছারাবাদ উপজেলা আমীর জনাব আবুল কালাম আজাদ ও আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। নামাজে জানাজায় ইমামতি করেন নাজিরপুর উপজেলা শহীদ জিয়া ডিগ্রী কলেজ এর সহকারী অধ্যাপক মাওলানা আমীরুল ইসলাম।

এ ছাড়া রগুনাথপুর স্কুল মাঠে দ্বিতীয় জানাযা এবং বাবুরহাট স্কুল মাঠে তার তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান, তৌহিদুল ইসলাম, আতিউর রহমান প্রমুখ স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এরপর তাকে বাবুরহাট সংলগ্ন নিজ বাসার কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

প্রখ্যাত মুফাস্সিরে কুরআন হাফেজ এসএম মাযহার উদ্দিনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৩০ নভেম্বর ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, প্রখ্যাত মুফাস্সিরে কুরআন হাফেজ এসএম মাযহার উদ্দিন ছিলেন দ্বীনের একজন একনিষ্ঠ খাদেম। একজন দা’য়ী ইলাল্লাহ হিসেবে মানুষের কাছে তিনি ছিলেন এক মহান ব্যক্তি। তার যুক্তিপূর্ণ জ্ঞানগর্ভ বক্তব্য সমাজের সকল স্তরের মানুষের হৃদয়কে দারুণভাবে আকৃষ্ট করত। ইলমে দ্বীনের এই খেদমত মানুষকে যুগযুগ ধরে অনুপ্রাণিত করবে। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

Next Post
রোকসানা মনজুর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

রোকসানা মনজুর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত