ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

জয়পুরহাটে ট্রেনের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ও আহত পরিবারের পাশে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

জয়পুরহাটে ট্রেনের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ও আহত পরিবারের পাশে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

গত ১৯ ডিসেম্বর জয়পুরহাট সদরের পুরানাপৈল এলাকায় ট্রেনের সাথে এক যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাসটি সম্পূর্ণ ছিন্ন-বিচ্ছিন্ন হয় এবং বাসের চালকসহ ১২ জন যাত্রী নিহত হন। দুর্ঘটনায় একজন গাড়ি চালক মারাত্মকভাবে আহত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ট্রেন ও বাস দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের শোক ও সমবেদনা জানাতে ২২ ডিসেম্বর তাদের পরিবারের সদস্যদের বাসায় বাসায় ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান এবং অন্যতম কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

তারা নিহত ও আহতদের পরিবারের লোকদের প্রতি শোক ও সহানুভুতি জ্ঞাপন এবং সান্ত্বনা প্রদান করেন। তারা আহতদের চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজ-খবর নেন। এ সময় আমীরে জামায়াত নিহত এবং আহতদের পরিবারের অভিভাবকদের কাছে আর্থিক সহযোগিতা তুলে দেন। আমীরে জামায়াত নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য, আহতদের দ্রুত সুস্থতা ও তাদের পরিবার-পরিজনদের ধৈর্যধারণ এবং এই শোক কাটিয়ে উঠার তাওফিক কামনা করে পরিবারের সদস্য এবং স্থানীয় লোকদের নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করেন।

নেতৃবৃন্দ বলেন, একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আমরা আমাদের নৈতিক দায়বোধের জায়গা থেকে মনের টানে আপনাদের কাছে ছুটে এসেছি। আমরা আপনাদের কল্যাণের জন্য আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালার কাছে দোয়া করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে জাতির প্রয়োজনে আমরা যেন সব সময় বিপন্ন মানবতার পাশে থাকতে পারি।

এ সময় আমীরে জামায়াতসহ অন্যান্য নেতৃবৃন্দ সম্পূর্ণরূপে বিধ্বস্ত বাসটি পরিদর্শন করেন। তিনি যথাযথ তদন্তের মাধ্যমে এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

Next Post
কাওছার আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

কাওছার আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত