ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হযরত মাওলানা আব্দুস সোবহান ছিলেন এক মহিরূহ…

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হযরত মাওলানা আব্দুস সোবহান ছিলেন এক মহিরূহ…

বিশিষ্ট আলেমে দ্বীন ও গণমানুষের প্রিয় নেতা মাওলানা আব্দুস সোবহান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। এদেশে ইসলাম প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আব্দুস সোবহান অন্যতম। ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও জাতীয় এবং রাজনৈতিক জীবনে তিনি সততা, যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে গেছেন। পাশাপাশি ন্যায় ও ইনসাফভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠায় আজীবন নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন।

১৯৫৯ সালে ইউনিয়ন পরিষদ সদস্য ও পরে ৫ বছর ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৬২ সনে প্রাদেশিক পরিষদ সদস্য, ১৯৬৫ সনে কপ-এর পক্ষ থেকে ২য় বার প্রাদেশিক পরিষদ সদস্য ও সংসদে ডেপুটি অপজিশন লিডার, ১৯৭১ সনে জাতীয় সংসদ সদস্য, ১৯৯১ ও ২০০১ সনে জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে গেছেন।

একজন দা’য়ী ইলাল্লাহ হিসেবে তিনি আজীবন ইসলামের খেদমতে নিয়োজিত ছিলেন। নৈতিক শিক্ষার উন্নয়ন ও মানব কল্যাণে তাঁর ছিল ঈর্ষণীয় অবদান। তিনি যেন আবরার বান্দাদের এক অগ্রপথিক ছিলেন। উন্নত নৈতিক চরিত্রের বলে বলিয়ান এমন একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিকেই মিথ্যা ও বানোয়াট নোংরা অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। বিচারের নামে যে জুলুম তাঁর উপর করা হয়েছে, এ প্রক্রিয়া অসমাপ্ত রেখেই তিনি তাঁর মাওলার মুলাকাতে এ পৃথিবী ছেড়ে পরবর্তী সফর শুরু করেছেন। তাঁর উপর আরোপিত জুলুমের প্রকৃত রায় মহান আল্লাহর আদালত থেকে পাব ইনশাআল্লাহ এবং সেই বিচারে তিনি ইনশাআল্লাহ বিজয়ী হবেন।

লাখো মানুষের উপস্থিতিতে ইতিহাসের স্মরণীয় হয়ে তাঁর নামাজে জানাযা পাবনার মাটিতে অনুষ্ঠিত হয়েছে। অন্তরে গভীর বিশ্বাস রাখি, আমাদেরকে ছেড়ে যাওয়া কলিজার টুকরা প্রিয় নেতা হযরত মাওলানা আব্দুস সোবহানকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালার নিজ তত্ত্বাবধানে শহীদি মর্যাদা ও জান্নাতে উচ্চ মাকাম দান করেছেন।

Source: ফেসবুক পোস্ট
Next Post
অভাবের তাড়নায় মুক্তিযোদ্ধার স্ত্রীর আত্মহত্যা

অভাবের তাড়নায় মুক্তিযোদ্ধার স্ত্রীর আত্মহত্যা

সাম্প্রতিক

  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত