ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

বেগম আফিফা আযমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বেগম আফিফা আযমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও ভাষা আন্দোলনের নেতা অধ্যাপক গোলাম আযমের সহধর্মিনী বেগম আফিফা আযম আজ ২৮ জুন সন্ধ্যা ৬ টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিঊন)। তিনি ফুসফুসের সংক্রামণসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ৬ পুত্র ও বহু নাতী-নাতনী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। তার প্রথম পুত্র আব্দুল্লাহিল মামুন আল আযমী, দ্বিতীয় পুত্র আব্দুল্লাহিল আমিন আল আযমী, তৃতীয় পুত্র আব্দুল্লাহিল মোমেন আল আযমী, চতুর্থ পুত্র সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আল আযমী, পঞ্চম পুত্র আব্দুল্লাহিল নোমান আল আযমী, ষষ্ঠ পুত্র আব্দুল্লাহিল সালমান আল আযমী। তার ৪র্থ পুত্র সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আল আযমীকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে ২০১৬ সালের আগস্ট মাসে তার বাড়ী থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত তার কোন খবর পাওয়া যায়নি। বেগম আফিফা আযমের নামাজে জানাযা কখন হবে সে ব্যাপারে কোন সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

শোকবাণী

বেগম আফিফা আযমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ ও সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান আজ ২৮ জুন ২০১৯ এক যুক্ত শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তারা বলেন, বেগম আফিফা আযমের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা আমাদের একজন অতি আপনজনকে হারানোর গভীর বেদনা অনুভব করছি। জামায়াতের একজন মহিলা সদস্যা (রুকন) হিসাবে তিনি সারা জীবন ইসলামী সমাজ কায়েম করার জন্য সংগ্রাম করে গিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন দায়িত্ব পালনকালে তিনি অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে গিয়েছেন। তিনি তার সারা জীবন যে ত্যাগ স্বীকার করে গিয়েছেন তার কোন তুলনা হয়না। তার ৪র্থ পুত্র সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে ২০১৬ সালের আগস্ট মাসে তার বাড়ী থেকে তুলে নিয়ে গিয়েছে। পুত্র শোকের বিরাট বেদনা নিয়েই তিনি ইন্তেকাল করেছেন।

শোকবাণীতে তারা আরো বলেন, বেগম আফিফা আযম (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

Next Post
রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার অসৎ উদ্দেশ্যেই সরকার দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়িয়েছে

রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার অসৎ উদ্দেশ্যেই সরকার দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়িয়েছে

সাম্প্রতিক

  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ
  • নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নূরুজ্জামানের ইন্তিকালে গভীর শোক
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের নারায়ণগঞ্জে পথসভা অনুষ্ঠিত
  • জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি, অধিকার আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান এমপি
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে লংমার্চ : ফেনীর পথসভা জনসমুদ্রে পরিণত
  • এ সরকার গণভোটের প্রায় ৭০% মানুষের গণরায়কে বাস্তবায়ন না করে জাতিকে অপমান করছে
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে পথসভা অনুষ্ঠিত
  • বাংলাদেশি হাফেজদের অর্জন জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
  • মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
  • আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত
  • গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত