ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

ঘুমন্ত শিশুপুত্র তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ

ঘুমন্ত শিশুপুত্র তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ

গত ১৩ অক্টোবর দিবাগত রাতে প্রতিপক্ষকে ফাঁসানোর অসৎ উদ্দেশ্যে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় পিতা ও চাচা কর্তৃক নির্মমভাবে ঘুমন্ত শিশুপুত্র তুহিনকে হত্যা করে তার কান এবং লিঙ্গ কেটে গাছের সাথে ঝুলিয়ে রাখার নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১৬ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “প্রতিপক্ষকে ফাঁসানোর অসৎ উদ্দেশ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলায় পিতা ও চাচা কর্তৃক ঘুমন্ত শিশু পুত্রকে নির্মমভাবে হত্যা করে তার কান এবং লিঙ্গ কেটে গাছের সাথে ঝুলিয়ে রাখার নৃশংস ঘটনায় আমি গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করছি এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

এ ধরনের নিষ্ঠুর পাশবিকতার ঘটনায় আমরা বিস্মিত ও মর্মাহত। এ ঘটনা দেশের চিন্তাশীল সুশীল সমাজসহ সবাইকে ভাবিয়ে তুলেছে। সকলের একটিই প্রশ্ন আমাদের দেশের সমাজ ব্যবস্থা তো পূর্বে কখনো এমন ছিল না, আমাদের সমাজ ব্যবস্থা কেন এমন হলো? উচ্চ শিক্ষিত থেকে শুরু করে সমাজের সাধারণ মানুষের মধ্যেও এ ধরনের নৃশংসতা ও পাশবিক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। তার জ্বলন্ত উদাহরণ হলো বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক পিটিয়ে নির্মমভাবে হত্যা করা। বিভিন্ন প্রচার মাধ্যমের খবরে দেখা যাচ্ছে যে, লক্ষ্মীপুরে ১০টাকা চাওয়ায় ৮ বছরের শিশুকে তার মা গলাটিপে হত্যা করেছে। গত ৯ মাসে হত্যা করা হয়েছে ৩২০টি শিশুকে। মাদারীপুরের কালকিনিতে ১৪ দিন বয়সের নবজাতককে পানিতে ফেলে হত্যা করেছে তার মা। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের প্রতিবেদনে দেখা যাচ্ছে যে, গত ৯ মাসে আপন মায়ের হাতে নিহত হয়েছে ২৮টি শিশু। এছাড়াও ধর্ষনের পরে হত্যা করা হয়েছে ২৯টি শিশুকে এবং ২৩টি শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে। গত ৫ বছরে সারাদেশে ১,৬৩৪টি শিশুকে হত্যা করা হয়েছে।

উপরের উদাহরণগুলো থেকে দেখা যায় যে, ঘরে-বাইরে, অফিসে, আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, শিল্প কারখানাসহ সমাজের সর্বস্তরেই চলছে নৃশংসতা, পাশবিকতা, শিশু ও নারী ধর্ষণ, নির্যাতন এবং নির্মমভাবে হত্যা। কোথাও মানুষের জানমালের-ইজ্জত-আবরুর কোন নিরাপত্তা নেই। সর্বত্রই চলছে পাশবিকতা ও নৃশংসতার জয়জয়কার। বর্তমান ক্ষমতাসীন কর্তৃত্ববাদী সরকারের ক্ষমতা দখলের পর থেকেই মানুষের মধ্যে চরম নৈতিক অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে। সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি ও ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণে তাদের মধ্যেও নৈতিক মূল্যবোধ ও মানবিকতার চরম বিপর্যয় লক্ষ্য করা যাচ্ছে। তারাও ঘুষ, দুর্নীতি, মাদকাসক্ত ও হত্যা, ধর্ষণ, গুম ইত্যাদি অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে।

সরকার নিজেই যেখানে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্ম-কর্তাদের ঘুষ প্রদানসহ অবাঞ্ছিত সুযোগ-সুবিধা দিয়ে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করে সেখানে রাষ্ট্র এবং সমাজের সর্বস্তরেই নৈতিক অবক্ষয় ও পাশবিক উন্মক্ততা সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠানেই ছাত্রলীগ টর্চার সেল তৈরী করে ছাত্রদের হত্যা করছে এবং অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। শিক্ষা-প্রতিষ্ঠানের প্রশাসন এবং সরকারের প্রশাসন ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের সহযোগিতা করছে। এ রকম একটি পরিবেশ যে সরকার সৃষ্টি করেছে, সে সরকারের নিকট প্রতিকার চাওয়াটা আর একটি অপরাধের শামিল।

এমতাবস্থায় রাষ্ট্র ও সমাজকে এ নৈতিক অধ:পতন ও উচ্ছৃংখলতা, পাশবিক উন্মক্ততা, অমানবিকতা থেকে উদ্ধার করার জন্য ইসলামের সুমহান শিক্ষার আলোকে ধর্মীয়, নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে শান্তিপূর্ণ নিরাপদ গণতান্ত্রিক সমাজ গঠনের লক্ষ্যে এগিয়ে আসার জন্য আমি দেশের সুশীল সমাজ, সাংবাদিক, আইনজীবী, বুদ্ধিজীবী, ছাত্র-শিক্ষক, ওলামায়ে কেরাম, কৃষক, শ্রমিকসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।”

Next Post
পাবনা শহর থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার গ্রেফতারকৃত নেত্রী ও কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার আহবান

পাবনা শহর থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার গ্রেফতারকৃত নেত্রী ও কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার আহবান

সাম্প্রতিক

  • জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক, আইনশৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ
  • ৭ নভেম্বরের চেতনা ধারণ করে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে
  • মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলার ঘটনায় অতি দ্রুত মামলা নিয়ে দুষ্কৃতিকারীদের পাকড়াও করে আইনের আওতায় আনতে হবে
  • জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: ডা. শফিকুর রহমান
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ এর সৌজন্য সাক্ষাৎ
  • দেশের পোশাকশিল্প ধ্বংসে গভীর ষড়যন্ত্র চলছে
  • সরকার আপনাদের অপমান করেছে; এর প্রতিবাদ করতেই আজ এখানে এসেছি
  • ভালোয় ভালোয় জনগণের রায় মেনে নিন, যদি না মানেন তাহলে জনগণ জানে কিভাবে দাবি আদায় করে নিতে হয়
  • আমরা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস ও অস্ত্রের ঝনঝনানির বিরুদ্ধে রাস্তায় নেমেছি
  • বিএনপি গদিতে বসে গণভোটকে অস্বীকার করছে, অপমান করছে, অস্বীকার করছে- জনগণ এর প্রতিশোধ নেবে
  • সরকার ভালোয় ভালোয় গণভোটের রায় বাস্তবায়ন না করলে সাত দফা এক দফায় রূপ নেবে
  • গোপালগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা অনুষ্ঠিত
  • গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের কাঁধে স্বৈরাচার চাপিয়ে দিতে চায়

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত