ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে ও গণমানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে

-ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে ও গণমানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, করোনার নেতিবাচক প্রভাবে শুধু বাংলাদশ নয় বরং গোটা বিশ্বই বিপর্যস্ত হয়ে পড়েছে। আমাদের দেশে অনেক মানুুষ কর্মহীন হয়েছেন। ফলে বেকারত্ব, দারিদ্র ও কর্মহীনতা আগের তুলনায় আশঙ্কাজনকভাবে বেড়েছে। কিন্তু সরকার এসব কর্মচ্যুত ও অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। এমতাবস্থায় জামায়াত একটি আদর্শবাদী, গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে কর্মহীন মানুষকে আত্মনির্ভরশীল করতে সহযোগিতার হাত বাড়িয়েছে। তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকার, বেসরকারি ও দাতাসংস্থাসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

তিনি আজ রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল থানা পশ্চিম ও মিরপুর থানা পূর্ব পৃথকভাবে আয়োজিত কোভিডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে রিক্সা, স্কুল ভ্যান, সবজি ভ্যান, টাইলস কাটার মেশিন ও সুইং মেশিন এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কাফরুল থানা আমীর আব্দুল মতিন খান ও মিরপুর থানা পূর্ব আমীর শাহ আলম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি লস্কর মোঃ তসলিম। উপস্থিত ছিলেন কাফরুল উত্তর থানার নায়েবে আমীর একেএম তৌফিকুল হক, সেক্রেটারি খান হাবিব মোস্তফা, মিরপুর পূর্ব সেক্রেটারি আনিসুর রহমান, জামায়াত নেতা আব্দুর রকীব, জাহাঙ্গীর আলম, ফিরোজ আলম, ছাত্রশিবিরের সাবেক কার্যকরি পরিষদ সদস্য এস এম রায়হান উদ্দিন, সুলতান মাহমুদ ও আওয়াল হোসেন প্রমূখ।

আমীরে জামায়াত বলেন, জামায়াত কোন ক্ষমতাকেন্দ্রীক ও উচ্চাভিলাষী রাজনৈতিক সংগঠন নয় বরং প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে ও গণমানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আত্মকর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দুরীকরণ, শিক্ষা উন্নয়ন, জনগণের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি ও চর্চায় উদ্বুদ্ধকরণসহ মানুষের জাগতিক ও আধ্যাত্মিক উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। একই সাথে আমরা সমৃদ্ধ জাতি গঠন ও ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায়ও বদ্ধপরিকর। তাই দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সকলকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকলকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহবান জানান।

তিনি বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে তাপমাত্রা অনেকটা কমে গেছে। ফলে দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমজীবি মানুষ শীতে কষ্ট পাচ্ছেন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই সারাদেশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। তাই চলমান এই নিম্নমুখী তাপমাত্রা আরও ব্যাপকভাবে হ্রাস পেতে পারে। কিন্তু শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে সরকারের কোন প্রাক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে না। এমতাবস্থায় আমরা শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে সীমিত সামর্থ নিয়ে এগিয়ে এসেছি। এতে ন্যুনতম কেউ উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করবো। তিনি শীতার্থ মানুষের সাহায্যে এগিয়ে আশার জন্য সরকার, সকল রাজনৈতিক দল, দাতা সংস্থাসহ সমাজের বিত্তবান মানুষের প্রতি আহবান জানান।

Next Post
মাওলানা মুহাম্মাদ হাসেন আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মাওলানা মুহাম্মাদ হাসেন আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • যতদিন চলার শক্তি থাকবে জাতির প্রয়োজনে মাঠে থাকব : গাইবান্ধায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
  • চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীলদের সতর্ক ও সজাগ ভূমিকা পালন করতে হবে, উত্তেজিত না হয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে
  • আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান
  • বিএনপি সংবিধানের ভঙ্গুর সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি, জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
  • দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন অব্যাহত থাকবে
  • ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে: ডা. শফিকুর রহমান
  • গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরবো না
  • শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান
  • জুলাই গণঅভ্যুত্থানের ওপর ভিত্তি করে নির্মিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • জুলাই ভুলিয়ে দেওয়ার সব অপচেষ্টা তছনছ করে দেওয়া হবে

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত