ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

রোহিঙ্গাদের ওপর গণহত্যা রোধে নিজেদের ক্ষমতা অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নিতে মিয়ানমার সরকারের প্রতি আহবান

রোহিঙ্গাদের ওপর গণহত্যা রোধে নিজেদের ক্ষমতা অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নিতে মিয়ানমার সরকারের প্রতি আহবান

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের রোহিঙ্গাদের উপর গণহত্যা রোধে নিজেদের ক্ষমতা অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নিতে মিয়ানমারের সরকারকে যে নির্দেশ দিয়েছে তা বাস্তবায়নের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৪ জানুয়ারি প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের গণহত্যা রোধে যে ঐতিহাসিক রায় প্রদান করেছেন আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ রায়কে অভিনন্দন জানাচ্ছি।

মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের উপর গণহত্যা বন্ধ করে তাদের সুরক্ষায় মিয়ানমারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন জরুরি পদক্ষেপ নেয়ার যে আবেদন আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়া সরকার করেছে সেজন্য আমি গাম্বিয়া সরকারকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নির্যাতিত মানবতার পক্ষে এ রায় একটি ঐতিহাসিক দলিল হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এর মাধ্যমে নির্যাতিত ও গণহত্যার শিকার রোহিঙ্গারা আন্তর্জাতিক শক্তির এক যুগান্তকারী সমর্থন অর্জন করল।

রোহিঙ্গাদের ওপর গণহত্যা রোধে নিজেদের ক্ষমতা অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নিতে মিয়ানমারকে গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। এছাড়া রোহিঙ্গাদের উপর যে জুলুম-নির্যাতন চালানো হয়েছে, তার প্রমাণ সংরক্ষণ করতেও আইসিজে মিয়ানমারের সরকারকে নির্দেশ দিয়েছে। আইসিজে’র এই রায় বাস্তবায়ন করার জন্য আমি মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সভাপতি বিচারপতি আবদুল কাউই আহমেদ ইউসুফ বলেন, আইসিজির অভিমত হচ্ছে যে, রোহিঙ্গারা মিয়ানমারে এখনও অতিশয় অরক্ষিত অবস্থায় আছে। আদালত আরও উল্লেখ করেছে যে, রোহিঙ্গাদের রক্ষার উদ্দেশে অস্থায়ী ব্যবস্থা হিসেবে যে আদেশ দেয়া হয়েছে তা মানতে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা রয়েছে।

মিয়ানমারের সামরিক বাহিনী ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের বিরুদ্ধে এক নির্মম অভিযান শুরু করে। এ সময় মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের হাজার হাজার ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। শতশত রোহিঙ্গা পুরুষকে হত্যা করে এবং শত শত রোহিঙ্গা নারীকে গণধর্ষণ করে। এ সময় মিয়ানমারের সেনাবাহিনীর জাতিগত নির্মূল অভিযান থেকে বাঁচতে প্রায় ১০ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিগত নির্মূলের এই ধারা এখনো অব্যাহত রয়েছে।

মিয়ানমারের যে সকল রোহিঙ্গা নাগরিক জাতিগত নির্মূলের শিকার হয়ে বাংলাদেশসহ প্রতিবেশি কয়েকটি রাষ্ট্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে তারা যাতে মিয়ানমারে ফিরে গিয়ে জানমালের নিরাপত্তাসহ সকল নাগরিক অধিকার ভোগ করতে পারে সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং সেই সাথে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের রোহিঙ্গাদের উপর গণহত্যা রোধে নিজেদের ক্ষমতা অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নিতে মিয়ানমারের সরকারকে যে নির্দেশ দিয়েছে তা বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আমি জাতিসংঘ, ওআইসি ও গণতান্ত্রিক বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জনাচ্ছি।”

Next Post
মাস্টার মোঃ আলী নেওয়াজের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

মাস্টার মোঃ আলী নেওয়াজের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • কাতারের সাবেক আমীর মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর নামে সড়ক নামকরণের প্রস্তাব
  • আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী-মাননীয় বিরোধীদলীয় নেতা
  • কাতারের সাবেক আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তিকালে মাননীয় বিরোধীদলীয় নেতার গভীর শোক প্রকাশ
  • বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • গণভোটের গণরায় মেনে না নিয়ে সরকার দেশকে গভীর সংকটে ফেলে দিচ্ছে
  • গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় নিশ্চিত করা হবেঃ ডা. শফিকুর রহমান এমপি
  • ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে যোগদান উপলক্ষে মাননীয় বিরোধীদলীয় নেতার রংপুর সফর
  • “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ঈমানি দায়িত্ব”
  • চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানিতে আমীরে জামায়াতের গভীর শোক
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
  • ‘জুলাই সনদ নিয়ে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান এমপি
  • সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে : ডা. শফিকুর রহমান
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে তাদের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত