ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

মাওলানা আব্দুস সোবহানকে মুক্তি দিয়ে চিকিৎসার সুযোগ দেয়ার এবং তার জন্য দেশবাসীর প্রতি দোয়ার আহবান

মাওলানা আব্দুস সোবহানকে মুক্তি দিয়ে চিকিৎসার সুযোগ দেয়ার এবং তার জন্য দেশবাসীর প্রতি দোয়ার আহবান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা মুহাম্মাদ আব্দুস সোবহানকে মুক্তি দিয়ে পারিবারিক তত্ত্বাবধানে চিকিৎসার সুযোগ দেয়ার এবং তার জন্য দেশবাসীর প্রতি দোয়ার আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান ২৫ জানুয়ারি প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা মুহাম্মাদ আব্দুস সোবহান গতকাল ২৪ জানুয়ারি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি ঠিক মত কথা বলতে পারছেন না। শ্বাসকষ্ট জনিত কারণে তিনি দারুন কষ্ট পাচ্ছেন। তার উন্নত চিকিৎসা প্রয়োজন।

পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য পারিবারিক তত্ত্বাবধানে প্রাইভেট হাসপাতালে রেখে চিকিৎসার ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।

মাওলানা মুহাম্মাদ আব্দুস সোবহান ৫ বারের নির্বাচিত এমপি। দেশ ও জাতির উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। গণতন্ত্র, আইনের শাসন, শিক্ষা, সমাজ ও এলাকার উন্নয়নে তিনি বিরাট অবদান রেখেছেন। জনগণের খেদমতে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন। বর্তমানে তার বয়স ৯৩ বছর। এ বয়সের একজন মানুষের পারিবারিক সান্নিধ্যে থাকার কথা। অথচ আজ কারাগারের বন্দী জীবনে তিনি চিকিৎসার যথাযথ সুযোগটুকুও পাচ্ছেন না। এ পরিস্থিতিতে দেশ ও জাতির প্রতি তার অবদানের কথা স্মরণ করে মাওলানা আব্দুস মুহাম্মাদ সোবহানকে দ্রুত মুক্তি দিয়ে পারিবারিক তত্ত্বাবধানে তার উন্নত চিকিৎসার সুযোগ করে দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

আমি মাওলানা মুহাম্মাদ আব্দুস সোবহানের মুক্তি ও আরোগ্যের উদ্দেশ্যে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করার জন্য জামায়াতের সকল জনশক্তি ও দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।”

Next Post
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৩১ জন লোক নিহত ও ১৬ শতাধিক লোক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৩১ জন লোক নিহত ও ১৬ শতাধিক লোক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ
  • নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নূরুজ্জামানের ইন্তিকালে গভীর শোক
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের নারায়ণগঞ্জে পথসভা অনুষ্ঠিত
  • জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি, অধিকার আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান এমপি
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে লংমার্চ : ফেনীর পথসভা জনসমুদ্রে পরিণত
  • এ সরকার গণভোটের প্রায় ৭০% মানুষের গণরায়কে বাস্তবায়ন না করে জাতিকে অপমান করছে
  • ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে পথসভা অনুষ্ঠিত
  • বাংলাদেশি হাফেজদের অর্জন জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
  • মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
  • আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত
  • গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত