ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

জামায়াত যেকোন কঠিন মুহুর্তে দেশের বিপদগ্রস্ত মানুষের পাশে রয়েছে

জৈন্তাপুর ও কানাইঘাটে জামায়াতের ঘর হস্তান্তর ও ঢেউটিন বিতরণে আমীরে জামায়াত

জামায়াত যেকোন কঠিন মুহুর্তে দেশের বিপদগ্রস্ত মানুষের পাশে রয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, আমরা কুরআন ও সুন্নাহ মোতাবেক ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটা সমাজ গড়তে চাই। শাসক মহান আল্লাহর ভয়ে ১৯ কোটি মানুষের জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করবে। ভালো কাজের জন্য শাসকের উত্তম পুরষ্কার আর বিপরীত কাজে ভয়াবহ আগুনের শাস্তি অপেক্ষা করছে। জালিম শাসকদের পরিণতি কখনোই ভালো হয়না। বন্যাসহ নানা বিপদ আপদ আসে মূলত মানুষের কর্মফলের কারণেই। তাই সবার আগে মহান আল্লাহর কাছে ক্ষমা এবং সাহায্য চাইতে হবে। আমাদের হাতে সরকারের কোন ফান্ড নাই। সংগঠনের কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের দানেই আপনাদের জন্য এই সহযোগিতা। জামায়াত যেকোন কঠিন মুহুর্তে সারাদেশের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে।

আমীরে জামায়াত আরো বলেন, আমরা আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জনের জন্য মানবতার কল্যাণে কাজ করি। এজন্য মানুষ আমাদেরকে ভালোবাসে। কিন্তু এ কাজটি ক্ষমতাসীনদের পছন্দ হয়না। তাই জুলুম-নিপীড়ন চালিয়ে আমাদেরকে স্তব্ধ করে দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু আমরা কেবল মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যেই কাজ করে থাকি। সুতরাং জুলুম-নিপীড়ন চালিয়ে মানবতার কল্যাণে কাজ করা থেকে জামায়াতকে থামানো যাবেনা। যারা আমাদের উপর জুলুম করেছে, তারা যদি অনুতপ্ত হয়, হেদায়াতপ্রাপ্ত হয়, তাহলে সবার আগে আমরাই বেশী খুশী হবো। কারণ তারাও আমাদের ভাই। প্রলয়ংকরী বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের মানুষের পাশে শুরু থেকেই জামায়াতে ইসলামী দাঁড়িয়েছে। এবার কয়েকটি পরিবারকে ঘর উপহার দিতে পেরে নিজের কাছে ভালো লাগছে। আসুন নিজ নিজ অবস্থান থেকে আর্ত মানবতার কল্যাণে কাজ করি। এতে দেশ জাতি ও সমাজ উপকৃত হবে।

তিনি বৃহস্পতিবার সকালে জৈন্তাপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর এবং কানাইঘাট উপজেলার পৃথক স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বৃহস্পতিবার সকালে জৈন্তাপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম, আনিসুল হক, ফয়জুল হককে ঘর হস্তান্তরকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, সেক্রেটারী আলহাজ্ব জয়নাল আবেদীন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মাশুক আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, জেলা ছাত্রশিবির নেতা মারুফ আহমদ। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা আমীর মাওলানা নাজমুল ইসলাম, সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া, ৪নং দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল ইসলাম বাহার, জামায়াত নেতা আনোয়ারুল আম্বিয়া, ফারুক আহমদ, শামীম আহমদ ও আব্দুল হাদী চৌধুরী প্রমুখ।

এদিকে বৃহস্পতিবার বিকেলে কানাইঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মাশুক আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, জেলা ছাত্রশিবির নেতা মারুফ আহমদ। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা আমীর মাওলানা আব্দুল করীম, নায়েবে আমীর মাওলানা শরীফ আহমদ, সেক্রেটারী হাফিজ মাওলানা তাজ উদ্দীন, সহ সেক্রেটারী মাওলানা আবু জাহরা, জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদ, শিব্বির আহমদ, মাওলানা কামাল উদ্দীন ও শ্রমিক নেতা হাফেজ ফয়েজ আহমদ প্রমুখ।

Next Post
স্মরণকালের ভয়াবহ বন‍্যায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামত কার্যক্রম পরিদর্শনে আমীরে জামায়াত

স্মরণকালের ভয়াবহ বন‍্যায় ক্ষতিগ্রস্ত ঘর মেরামত কার্যক্রম পরিদর্শনে আমীরে জামায়াত

সাম্প্রতিক

  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে
  • সরকারই বিরোধী দলকে রাজপথে ঠেলে দিয়েছে

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত