ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

জামায়াতে ইসলামী সকল বিপদাপদে মানুষের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করে থাকে

মাগুরা জেলা জামায়াতের উদ্যোগে জাহাজ ডুবিতে নিহত ও নিখোঁজ ৬ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

জামায়াতে ইসলামী সকল বিপদাপদে মানুষের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করে থাকে

১৯ অক্টোবর বুধবার সকালে মাগুরা জেলা জামায়াতের উদ্যোগে মুহাম্মাদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মন্ডলগাতী গ্রামের ঈদগাহ ময়দানে চট্টগ্রাম বন্দরে জাহাজ ডুবি দুর্ঘটনায় একই গ্রামের ৫ জন নিহত ও ১ জন নিখোঁজসহ মোট ৬টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষ্যে ভার্চুয়ালি এক সভা অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাও: মাহবুবুর রহমানের সঞ্চালনায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক এম,বি বাকের।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, “চট্টগ্রাম বন্দরে জাহাজ ডুবি দুর্ঘটনায় মাগুরা জেলার মন্ডলগাতী গ্রামের নিহত ৫ জনসহ যারা নিখোঁজ রয়েছেন, মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করি তিনি যেন তাদের ক্ষমা করে দেন, তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করেন এবং জান্নাতুল ফিরদাউস নসীব করেন।

তিনি আরো বলেন, যারা স্বজন হারিয়েছেন, আপনজন হারিয়েছেন, তাদের ব্যথা কারো পক্ষে দূর করা সম্ভব নয়। কিন্তু মানুষ হিসেবে আমাদের সকলের দায়িত্ব আমাদের কোনো ভাই, আমাদের কোনো বোন যখনই বিপদে পড়বেন, তখনই তার সহযোগিতায় এগিয়ে আসা। জামায়াতে ইসলামী সকল বিপদাপদে মানুষের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করে থাকে। কিন্তু বিনিময়ে আমরা কাউকে খুশি বা দুনিয়ায় কিছুই চাই না। আমরা যা করি, শুধু আল্লাহকে রাজি-খুশি করার জন্যই করি।”

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মো: মোবারক হুসাইন ও টীম সদস্য আব্দুল মতিন। আরো বক্তব্য রাখেন পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সেকেন্দার আলী, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমাদ বাচ্চু, সহকারী সেক্রেটারি আব্দুল গাফফার, মুহাম্মাদপুর উপজেলা আমীর মাও: কবির হোসেন, পলাশবাড়ীয়া ইউনিয়ন আমীর মাও: আব্দুস সবুর, জাহাজ শ্রমিক বিলাল হোসেন প্রমুখ।

আর্থিক সহায়তা অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তা হিসাবে নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়। একই দিনে সকাল ০৮টায় ঈদগাহ ময়দানে জাহাজ ডুবিতে নিখোঁজ জাহিদুল ইসলাম (৩২) ও নাজমুল ইসলামের (৩৫) গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বিপুল সংখ্যক মুসল্লি শরীক হন। জানাযায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন জেলা আমীর অধ্যাপক এম,বি বাকের।

Next Post
অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে তাঁর বাড়িতে গেলেন আমীরে জামায়াত

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে তাঁর বাড়িতে গেলেন আমীরে জামায়াত

সাম্প্রতিক

  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • গণমাধ্যমের সাংবাদিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে: ডা. শফিকুর রহমান
  • সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি; রাষ্ট্রদূতের কাছে সৌদি বাদশাহকে লেখা শুভেচ্ছা চিঠি হস্তান্তর
  • প্রবাসীদের অধিকার নিশ্চিত করুন, শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ করুন : ডা. শফিকুর রহমান এমপি
  • ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে আমীরে জামায়াতের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত
  • বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বিজিএমইএ-এর নেতৃবৃন্দের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • গণতন্ত্র সুরক্ষিত থাকলে একটি সমাজ স্বৈরাচার, শোষণ ও বৈষম্য থেকে মুক্ত থেকে অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে
  • অতীতে সরকারের ব্যর্থতার কারণে জাতি কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি
  • বাংলাদেশের মানুষের সম্মান ও মর্যাদার পাহারাদার হিসেবে জনগণ আমাদের বিরোধীদলীয় ভূমিকায় বসিয়েছে
  • তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকারকে সহযোগিতা করতে চেয়েছিলাম কিন্তু সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি
  • বগুড়ায় শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর কবর জিয়ারত ও শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিরোধীদলীয় নেতা
  • সাংস্কৃতিক আধিপত্যবাদ কেবল সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব
  • মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশীদের মাতা আমেনা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত