ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

জামায়াতে ইসলামী দারিদ্রমুক্ত স্বনির্ভর জাতি গঠনের মাধ্যমে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়

সিলেট মহানগরী জামায়াতের উদ্যোগে শ্রমজীবীদের মাঝে রিকশা-ভ্যান উপহার প্রদান

জামায়াতে ইসলামী দারিদ্রমুক্ত স্বনির্ভর জাতি গঠনের মাধ্যমে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, “সমাজের দরিদ্র জনগোষ্ঠীরা আমাদেরই আপনজন। আমাদের উপর তাদের হক রয়েছে। তাই যথাযথভাবে তাদের হক আদায় করা মুমিনের কাজ। তারা সারাজীবন গরীব থাকতে হবে তা ঠিক নয়। তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে প্রয়োজন স্বনির্ভরতা। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করতে সামর্থবানদের এগিয়ে আসা উচিত।”

১৯ মার্চ মঙ্গলবার সিলেট মহানগরী জামায়াতের উদ্যোগে নগরীর পাঠানটুলা এলাকায় শ্রমজীবীদের মাঝে রিকশা-ভ্যান উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।

আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান বলেন, “আমরা সমাজের প্রতিটি স্তরে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। দারিদ্রমুক্ত স্বনির্ভর জাতি গঠন করতে চাই। কিন্তু আমাদের এই মহৎ উদ্যোগ অনেকের পছন্দ হয়না। আমাদের উপর নির্যাতনের স্টীম রোলার চালানো হয়। ফাঁসি দেয়া, শহীদ করা, পঙ্গু করে দেয়া হয়। সকল জুলুম-নিপীড়ন উপেক্ষা করে আমরা ময়দানে আছি, মানবতার পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

আজ যে সকল ভাই জামায়াতের পক্ষ থেকে যেসব বাহন উপহার পেয়েছেন, আগামীতে তারা কয়েকজন মিলে আরো একজন দরিদ্র ভাইয়ের কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করবেন। এই বাহন ব্যবহার করে হালাল রুজী-রোজগার করার পাশাপাশি সঞ্চয়ের চেষ্টা করতে হবে। তাহলে ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির পথ প্রশস্ত হবে।”

তিনি বলেন, “স্বনির্ভরতার সৃষ্টির লক্ষ্যে সিলেট মহানগরী জামায়াতের রিকশা-ভ্যান উপহার প্রদান একটি মহৎ উদ্যোগ। আমরা সবসময় মানবতার কল্যাণে কাজ করতে চাই। দরিদ্র মানুষের হক তাদের কাছে ফিরিয়ে দিতে চাই।”

এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, মুফতী আলী হায়দার, মাওলানা আলাউদ্দিন, সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের কাউন্সিলার সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ ও ৩৭নং কাউন্সিলার মো: রিয়াজ মিয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ ও শাহজালাল বিশ্ববিদ্যালয় সভাপতি জহির উদ্দিন শিপন প্রমূখ।

অনুষ্ঠান শেষে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান উপস্থিত সবাইকে নিয়ে বিশেষ মোনাজাত করেন।

Source: -ডা. শফিকুর রহমান
Next Post
অধ্যাপক সোলায়মান মিয়ার ইন্তিকালে গভীর শোক প্রকাশ

অধ্যাপক সোলায়মান মিয়ার ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • চলমান জ্বালানি সংকট নিয়ে মন্ত্রণালয়ের বিবৃতির সাথে বাস্তবতার কোন মিল খুজে পাইনি | ডা. শফিকুর রহমান
  • জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া-এর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
  • মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল (রাহিমাহুল্লাহ)
  • হাম আক্রান্ত শিশুদের দেখতে হাসপাতাল পরিদর্শন মাননীয় বিরোধীদলীয় নেতার
  • মালিক ও শ্রমিকদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে
  • গণভোট নিয়ে প্রতারণা ও ধোঁকাবাজির রাজনীতিকে আমরা প্রত্যাখান ও ঘৃণা করি
  • মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দাউদকান্দিতে ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক
  • বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের শুভেচ্ছা
  • “গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার : সংকটের মুখোমুখি দেশ” শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য || ডা. শফিকুর রহমান
  • জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য || ডা. শফিকুর রহমান
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এর বক্তব্য
  • শেরপুরে উপনির্বাচনে বিএনপির সন্ত্রাসী হামলায় আহত জামায়াত কর্মীকে দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আমীরে জামায়াত
  • শহীদ মুহাম্মদ কামারুজ্জামান তাঁর কর্ম ও লেখনির মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন
  • দেশের উন্নয়ন ও পুনর্গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত