ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

ছাত্র-তরুণদের আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে সকল প্রতিকূলতা ডিঙ্গিয়ে সামনে এগিয়ে যেতে হবে

-ডা. শফিকুর রহমান

ছাত্র-তরুণদের আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে সকল প্রতিকূলতা ডিঙ্গিয়ে সামনে এগিয়ে যেতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান বলেন, “বিগত সময়ে শহীদ নেতৃবৃন্দ, তাঁদের পরিবার, সকল বিরোধী রাজনৈতিক শক্তি সহ এদেশের অধিকাংশ মানুষই ছিল মজলুম। বিশেষ করে শহীদ নেতৃবৃন্দ ও ছাত্র-জনতা যে লক্ষ্যকে সামনে রেখে নিজের জীবন বিলিয়ে দিলেন, সে লক্ষ্য বাস্তবায়নে আল্লাহর উপর সর্বদা ভরসা করে সকল প্রতিকূলতা মাড়িয়ে নির্ভয়ে সামনে এগিয়ে যেতে হবে।”

২৪ জানুয়ারি রংপুর মহানগরী ও জেলা নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর মহানগরী আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রাব্বানী। আরও উপস্থিত ছিলেন, রংপুর মহানগরী সেক্রেটারি কে,এম আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক প্রমুখ।

ডা. শফিকুর রহমান বলেন, “দায়িত্বশীল হিসেবে আমরা যতদিন আল্লাহর পক্ষ থেকে যতটুকু হায়াত পাবো, ততদিন তাঁরই নিঃস্বার্থ গোলামীর মাধ্যমে শুকরিয়া আদায় করার সর্বাত্মক চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আমাদের সকল কার্যক্রম, কর্মতৎপরতা, কর্মসূচি এবং নিজের অর্থ, মেধা, সময় ও শ্রম সব কিছুই হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য।”

তিনি বলেন, দায়িত্বশীল হিসেবে আমাদেরকে নিম্নোক্ত ৪টি গুণ অর্জন করতে হবে।

১. সহী নিয়তঃ দুনিয়াবী কোন স্বার্থ অর্জন নয় বরং আল্লাহর সন্তুষ্টিই হবে আমাদের মূল লক্ষ্য।

২. জ্ঞান অর্জনঃ দুনিয়াবী সব ধরনের জ্ঞান অর্জন করতে হবে। তবে কোরআন-হাদিসের জ্ঞান অর্জনের বিকল্প নেই।

৩. সৎ সাহসঃ দায়িত্ব পালনের ক্ষেত্রে ভয় পাওয়া যাবে না। আল্লাহর উপর ভরসা করে দ্বীনের দায়িত্ব বিরামহীন ভাবে পালন করতে হবে।

৪. কঠোর পরিশ্রমী হওয়াঃ যে কাজে বেশি ফল পাওয়া যাবে সেই কাজের সফলতার জন্য কঠোর পরিশ্রমী হতে হবে। সবার আগে এগিয়ে আসতে হবে এবং সর্বক্ষেত্রে কর্মতৎপরতা বাড়াতে হবে।

Next Post
মাওলানা নূরুন্নবী জিহাদী এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মাওলানা নূরুন্নবী জিহাদী এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • দলীয় ক্যাডারকে নির্বাচন কমিশনে বসিয়ে রেখে নির্বাচনের ভালো কোনো লক্ষণ দেখছি না
  • ৩০০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা জামায়াতে ইসলামী আজ বাংলাদেশের ঘরে-ঘরে পৌঁছে গেছে
  • আমরা থামব না, জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ
  • মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার পাশাপাশি আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি সবসময় অন্তরে ধারণ করতে হবে
  • জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • চট্টগ্রামে পৌঁছেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার মি. ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ
  • বিএনপি বদলে গেলেও আমরা আমাদের কথা বদলাব না, জুলাই সনদ আর গণভোটের গণরায় আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ
  • সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা শামীম আহসানকে হাসপাতালে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা
  • বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় জামায়াতের রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
  • মেহরাবের ইমামরা যেদিন সমাজেরও নেতৃত্ব দেবেন, সেদিন সমাজ থেকে ঘুষ, দুর্নীতি চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্ষণ, খুন, রাহাজানি, গুম সবকিছুই নিশ্চিহ্ন হবে, ইনশাআল্লাহ
  • হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে মাননীয় বিরোধীদলীয় নেতার বিবৃতি
  • হিন্দু ধর্মাবলম্বীদের অধিকার, নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
  • তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত