ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

হাফেজা আসমা খাতুন এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

-ডা. শফিকুর রহমান

হাফেজা আসমা খাতুন এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি, জাতীয় সংসদের সাবেক সদস্য হাফেজা আসমা খাতুন বার্ধক্যজনিত কারণে ২০ জানুয়ারি রাত পৌণে ৩টায় ৯০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ২ পুত্র, ২ কন্যা ও ১৩ নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।

শোকবাণী

হাফেজা আসমা খাতুন এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২০ জানুয়ারি এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি, জাতীয় সংসদের সাবেক সদস্য, মহীয়সী নারী, পরম শ্রদ্ধেয়া হাফেজা আসমা খাতুন মহান মাওলার উদ্দেশে তাঁর দুনিয়ার সফর শেষ করে পরকালীন সফর শুরু করছেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে এ পবিত্র জিম্মাদারি আঞ্জাম দিয়েছেন। বাংলাদেশের প্রায় প্রতিটি জনপদে দ্বীনের একজন দাঈ হিসেবে তাঁর বিরামহীন পথচলা এদেশের নারী সমাজকে মহান আল্লাহর দ্বীনের ব্যাপারে উদ্বুদ্ধ করেছে এবং তাদেরকে দ্বীন-ইসলাম জানা ও মানার ব্যাপারে আগ্রহ সৃষ্টি করেছে। সর্বোপরি ইসলামী আন্দোলনের ব্যাপারে তাদের অন্তরকে আকৃষ্ট করেছে। তাঁর কাজ, তাঁর দাওয়াহ যুগ-যুগ ধরে নারী সমাজকে আল্লাহ তাআলার দ্বীনের দিকে আকৃষ্ট করতে থাকবে।

তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাঁর মানবিক ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করুন। তাঁর উপর রহম করুন, তাঁর এই নতুন সফরে তাঁর রহমতের ফিরিশতা দিয়ে সাহায্য করুন। তাঁর খেদমতগুলোকে কবুল করে এর উপর পরিপূর্ণ বারাকাহ দান করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন।

মরহুমার সন্তান-সন্ততি, আপনজন, প্রিয়জন, দলীয় সহকর্মীসহ সকলকে আল্লাহ তাআলা সবরে জামিলা দান করুন। আমীন।

Next Post
মাওলানা মীর হোসাইন এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মাওলানা মীর হোসাইন এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নূরুজ্জামানের ইন্তিকালে গভীর শোক
  • বাংলাদেশি হাফেজদের অর্জন জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
  • মাননীয় বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
  • আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামীর প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত
  • গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • এনসিপি’র কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
  • বছরজুড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত চর্চা ও অনুসরণের আহ্বান আমীরে জামায়াতের
  • সংবাদপত্রের সম্পাদকদের সাথে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • মহানবী (সা.) এর নীতি ও আদর্শে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে গড়ে তুলতে হবে
  • বাংলাদেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ মেনে নেবে না
  • ডারউইন টেস্টে ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত