ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান

-ডা. শফিকুর রহমান

যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান

৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৫ নভেম্বর নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।

“৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের ইতিহাসে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, এবং জাতির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলার সংকল্পে ১৯৭৫ সালের এই দিনে মুক্তিকামী জনতা রাজপথে নেমেছিল।

১৯৭৫ সালের ৩ নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফ পাল্টা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। তখন দেশপ্রেমিক সৈনিক ও জনতা ঐক্যবদ্ধভাবে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে রাজপথে নেমে খালেদ মোশাররফের ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিহত করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হেফাজত করেছিল।

আমরা এমন এক সময়ে ৭ নভেম্বর পালন করতে যাচ্ছি যখন জাতি আবারও গভীর সংকটের মুখোমুখী। জাতিকে পুনরায় ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে, এবং দেশবাসী সেই পদধ্বনি আবার শুনতে পাচ্ছে। যদি কারও দেশবিরোধী চক্রান্তে ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসে, তাহলে জাতি এক মহাসঙ্কটে নিপতিত হবে।

এই পরিস্থিতিতে দেশ ও জাতিকে রক্ষার জন্য দেশপ্রেমিক ছাত্র-জনতা, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী সকল দল-মত-নির্বিশেষে মানুষ, বর্তমান সরকার ও সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তাই সকল ষড়যন্ত্র ও চক্রান্ত দৃঢ়ভাবে মোকাবিলা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য জামায়াতের সকল শাখা ও দেশপ্রেমিক ছাত্র-জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

Next Post
প্রফেসর ড. এ.এইচ.এম ইয়াহইয়ার রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

প্রফেসর ড. এ.এইচ.এম ইয়াহইয়ার রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত