ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

জনাব মুহাম্মদ কামারুজ্জামানকে শহীদ হিসেবে কবুলের জন্য মহান আল্লাহর দরবারে আকুতি

জনাব মুহাম্মদ কামারুজ্জামানকে শহীদ হিসেবে কবুলের জন্য মহান আল্লাহর দরবারে আকুতি

বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, লেখক, গবেষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মুহাম্মাদ কামারুজ্জামানের অবদান এবং সর্বোচ্চ ত্যাগের কথা স্মরণ করে মহান আল্লাহর দরবারে তাকে শহীদ হিসেবে কবুল করার আকুতি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১১ এপ্রিল এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক মামলায় জনাব মুহাম্মাদ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তার এই দণ্ডের বিরুদ্ধে দেশ এবং বিদেশ থেকে ব্যাপক প্রতিবাদ জানানো হয়। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থা তার মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জানায়। তা অগ্রাহ্য করে ২০১৫ সালের ১১ এপ্রিল রাত ১০টা ৩০ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়।

তিনি আরো বলেন, জনাব মুহাম্মাদ কামারুজ্জামান ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। একজন রাজনীতিবিদ হিসেবে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি লেখক, সাংবাদিক ও গবেষক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তিনি অনেকগুলো মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। তার রচিত গ্রন্থ ও প্রবন্ধসমূহ যুগ যুগ ধরে ইসলামী আন্দোলনের কর্মী ও দেশের জনগণকে অনুপ্রাণিত করবে।

আমীরে জামায়াত বলেন, গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তার অবদানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করি তিনি যেন তার শাহাদাতকে কবুল করেন। তার পরিবার ও আত্মীয়-স্বজনকে তার আদর্শ অনুযায়ী চলার তাওফিক দান করেন। আমি দেশবাসীকে তার রেখে যাওয়া ইসলামী আন্দোলনে শরীক হওয়ার আহবান জানাচ্ছি।”

Next Post
মাস্টার মহিউদ্দিনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মাস্টার মহিউদ্দিনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • ত্রয়োদশ জাতীয় সংসদের ২য় অধিবেশনে (বাজেট অধিবেশন) মাননীয় বিরোধীদলীয় নেতার পুরো বক্তব্য
  • মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মুস্তাফা মনোয়ারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • নতুন-পুরাতন ফ্যাসিবাদ বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ প্রতিরোধ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর মর্যাদাপূর্ণ অবদান রয়েছে
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • জুলাই চেতনা, বিচার ও সংস্কার উপেক্ষা করে ফ্যাসিবাদের পথে হাঁটলে সরকারকে সোজা পথে আনতে যা যা করণীয়, তাই করা হবে
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো রাজনৈতিক শক্তি দীর্ঘদিন টিকে থাকতে পারে না
  • সকল জায়গায় দলীয় লোক বসিয়ে সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ (VfGB) প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার মি. ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত