মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
আমীরে জামায়াত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের কার্যক্রমের খোঁজখবর নেন এবং তাঁদের স্বাগত জানান।


Discussion about this post