ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

ছেলে ধরা সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

ছেলে ধরা সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

“ছেলে ধরা এবং মাথা কাটা”র গুজব ছড়িয়ে ছেলে ধরা সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান আজ ২২ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ‘পদ্মা সেতুর জন্য শিশুদের মাথা লাগবে’- এ ধরনের একটি গুজব ছড়িয়ে প্রায় ২ সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে ছেলে ধরা সন্দেহে মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করা হচ্ছে। বিরাজমান এ পরিস্থিেিত দেশের জনগণ বিশেষ করে ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ দারুণভাবে উদ্বিগ্ন।
সরকারের প্রশাসনে চলছে লাগামহীন ঘুষ-দুর্নীতি। সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক চলছে গুম-খুন ও মানুষ হত্যা। দেশে নারী ও শিশু ধর্ষণ ব্যপকভাবে বেড়ে গিয়েছে। এমনকি ধর্ষণ করে নারী-শিশুদের হত্যা করা হচ্ছে। আবার নতুন করে যোগ হয়েছে ছেলে ধরা সন্দেহে পিটিয়ে মানুষ হত্যা। বাস্তবিকভাবেই দেশে এক ভয়াবহ নৈরাজ্যজনক অবস্থা বিরাজ করছে। আমরা এ কোন্ বাংলাদেশকে দেখছি, যেখানে মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই?

পত্র-পত্রিকার খবর অনুযায়ী এ পর্যন্ত সারা দেশে কমপক্ষে ১০ জনকে পিটিয়ে হত্যা এবং ২২ জনকে আহত করা হয়েছে। এক শ্রেণির উচ্ছৃঙ্খল লোকেরাই এ ধরনের গুজব ছড়িয়ে যাচাই-বাছাই না করে নিরীহ লোকদের হত্যা করছে। ফলে সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমনকি অভিভাবকগণ সন্তানদেরকে স্কুলে পর্যন্ত যেতে দিচ্ছেন না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থাহীনতার কারণেই উচ্ছৃঙ্খল জনগণের মধ্যে আইন নিজেদের হাতে তুলে নেওয়ার প্রবণতা সৃষ্টি হয়েছে।

তাই এ ধরনের গুজব যারা ছড়াচ্ছে এবং যারা পিটিয়ে মানুষ হত্যা করছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে পিটিয়ে মানুষ হত্যা করার মত অমানবিক ঘটনা আর যাতে কেউ ঘটাতে না পারে সে জন্য সতর্ক পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।”

Next Post
অধ্যক্ষ ইজ্জত উল্লাহকে মিথ্যা মামলায় জামিন না দিয়ে জেলে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

অধ্যক্ষ ইজ্জত উল্লাহকে মিথ্যা মামলায় জামিন না দিয়ে জেলে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

সাম্প্রতিক

  • শহীদ মুহাম্মদ কামারুজ্জামান তাঁর কর্ম ও লেখনির মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকবেন
  • দেশের উন্নয়ন ও পুনর্গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আমীরে জামায়াতের শ্রদ্ধা নিবেদন
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এর বক্তব্য
  • জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত
  • রাজধানীর উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান আমীরে জামায়াতের
  • সম্মানিত আমীরে জামায়াতের নির্বাচনী সফর
  • আমীরে জামায়াতের সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি মি. ব্রুস সোয়ার এর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
  • আমীরে জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত
  • উত্তরার ১১ নম্বর সেক্টরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে গেলেন সম্মানিত আমীরে জামায়াত
  • ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
  • আমীরে জামায়াতের সঙ্গে মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিট-এর নেতৃত্বে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
  • আমীরে জামায়াতের সঙ্গে ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • আমীরে জামায়াতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস এর সৌজন্য সাক্ষাৎ
  • ‘টুগেদার লেটস বিল্ড বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আমীরে জামায়াতের মতবিনিময়

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত