ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

প্রলয়ঙ্করী বন্যায় ক্ষতিগ্রস্ত ক্বওমী মাদরাসাসমূহের পাশে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

প্রলয়ঙ্করী বন্যায় ক্ষতিগ্রস্ত ক্বওমী মাদরাসাসমূহের পাশে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

বিগত ৭, ৮ ও ৯ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সম্প্রতি প্রলয়ঙ্করী বন্যায় সিলেট জেলার সদর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ৪৩টি ক্বওমী মাদরাসা প্রধানদের হাতে প্রাণপ্রিয় সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা তুলে দেন।

এ সময় আমীরে জামায়াত সদর উপজেলার রাজারগাঁও মাদরাসা, কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি মাদরাসা, গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর মাদরাসা, জৈন্তাপুর উপজেলার কাশিমুল উলুম নয়াগ্রাম মাদরাসা, কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ মাদরাসা এবং একই উপজেলার ছরিপাড়া মহিউসসুন্নাহ সাতবাগ মাদরাসা পরিদর্শন শেষে উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সম্মানিত প্রধানগণ, শিক্ষকবৃন্দ এবং সাধারণ ছাত্রদের সার্বিক খোঁজ-খবর নেন।

আমীরে জামায়াত বলেন, “এই বিপদে আপনাদের পাশে থাকতে পেরে অন্তরের অন্তস্থল থেকে রাব্বি কারিমের গভীর শুকরিয়া আদায় করছি। আমাদের জন্য দো’য়া করবেন। সমাজের বিপদে-আপদে আমরা যেন যথাসময়ে মানবতার ডাকে সাড়া দিতে পারি মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন সেই তাওফিক আমাদেরকে দান করেন।”

এ সমস্ত প্রতিষ্ঠান পরিদর্শনকালে আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট উত্তর জেলা আমীর হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান, নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা ফয়জুলাহ বাহার, জেলা সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলার একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনসহ জেলা ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

আমীর জামায়াত সম্মানিত শিক্ষকমণ্ডলি ও ছাত্রদের সাথে মতবিনিময়কালে জাতির এ সংকটপূর্ণ মুহূর্তে ওলামায়ে কেরামকে অতীতের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আন্তরিকভাবে আহবান জানান।

এ সময় আমীরে জামায়াত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের যে ক্ষয়-ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেওয়ার জন্য মহান রাব্বুল ইজ্জতের দরবারে খাছ সাহায্যের জন্য দো’য়া করেন। পাশাপাশি প্রতিষ্ঠানগুলো উত্তরোত্তর যাতে সমাজে ইলমে দ্বীনের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে সেজন্যও মহান মনিবের দরবারে বিগলিত চিত্তে দো’য়া করেন।

Next Post
বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত মাদরাসা সমূহের জন্য জামায়াতে ইসলামীর ৬০ লক্ষ টাকার প্রাথমিক বরাদ্দ ঘোষণা

বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত মাদরাসা সমূহের জন্য জামায়াতে ইসলামীর ৬০ লক্ষ টাকার প্রাথমিক বরাদ্দ ঘোষণা

সাম্প্রতিক

  • জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক, আইনশৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ
  • ৭ নভেম্বরের চেতনা ধারণ করে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে
  • মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলার ঘটনায় অতি দ্রুত মামলা নিয়ে দুষ্কৃতিকারীদের পাকড়াও করে আইনের আওতায় আনতে হবে
  • জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: ডা. শফিকুর রহমান
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ এর সৌজন্য সাক্ষাৎ
  • দেশের পোশাকশিল্প ধ্বংসে গভীর ষড়যন্ত্র চলছে
  • সরকার আপনাদের অপমান করেছে; এর প্রতিবাদ করতেই আজ এখানে এসেছি
  • ভালোয় ভালোয় জনগণের রায় মেনে নিন, যদি না মানেন তাহলে জনগণ জানে কিভাবে দাবি আদায় করে নিতে হয়
  • আমরা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস ও অস্ত্রের ঝনঝনানির বিরুদ্ধে রাস্তায় নেমেছি
  • বিএনপি গদিতে বসে গণভোটকে অস্বীকার করছে, অপমান করছে, অস্বীকার করছে- জনগণ এর প্রতিশোধ নেবে
  • সরকার ভালোয় ভালোয় গণভোটের রায় বাস্তবায়ন না করলে সাত দফা এক দফায় রূপ নেবে
  • গোপালগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে পথসভা অনুষ্ঠিত
  • গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের কাঁধে স্বৈরাচার চাপিয়ে দিতে চায়

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত