ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

তীব্র পানির সংকট নিরসনকল্পে ঢাকা-১৫ আসনের বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত

এই অঞ্চলের সব সমস্যা সমাধানকল্পে জনগণের পাশে থাকবো, ইনশাআল্লাহঃ ডা. শফিকুর রহমান, এমপি

তীব্র পানির সংকট নিরসনকল্পে ঢাকা-১৫ আসনের বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১ মে রোজ সোমবার রাত ৮টায় ঢাকা-১৫ আসনের মাননীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান স্থানীয় বাসিন্দাদের পানির সংকট নিরসনে ভুক্তভোগী এলাকাবাসীর সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন ।

মনিপুর, কাজীপাড়া, ইব্রাহিমপুর,কাফরুলের বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং উপস্থিত ভুক্তভোগী জনগণ বলেন, পানির তীব্র সংকটে আমাদের এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। নিত্য দিনের গোসল, প্রাকৃতিক প্রয়োজন মিটানোর মতো পানীয়ও আমরা পাচ্ছি না। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরে এই সংকট তীব্র আকার ধারণ করেছে। স্বার্থান্বেষী মহলের হীনউদ্দেশ্য সাধনের জন্য এখানে কৃত্রিম সংকট সৃষ্টি করা হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেন।

আমীরে জামায়াত জনগণের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পানির সমস্যা সমাধানে প্রয়োজনীয় সবকিছু করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, তিনি এই অঞ্চলের সব সমস্যা সমাধানকল্পে জনগণের পাশে থাকবেন।

তিনি বলেন, পানির সংকট সমাধানের জন্য আমি ইতোমধ্যেই ওয়াসার এমডির সাথে কথা বলেছি। তিনি আরও জানান, এই এলাকার পানি সংকটের বিষয়টি আমি জাতীয় সংসদে উত্থাপন করলে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এই এলাকার সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করবেন বলে আশ্বাস দিয়েছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর জনাব আব্দুর রহমান মুসা ও মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দিন মানিক।

মনিপুর এলাকা থেকে অংশগ্রহণ করেন পূর্ব মনিপুর বাড়ি মালিক সমিতির সভাপতি জনাব সরোয়ার আলম, কাঁঠালতলা বাড়ি মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, মনিপুর বাড়ি মালিক সমিতির সভাপতি জনাব ফজলুল হক, ইব্রাহিমপুর আদর্শ পল্লীবাড়ি মালিক সমিতির সভাপতি জনাব আজিম উদ্দিন, উত্তর কাফরুলের বাসিন্দা জনাব আল মামুন, ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা জনাব মাহাবুবুর রহমান প্রমুখ।

Next Post
মিরপুর-১ শাহ আলী কাঁচা বাজার পরিদর্শন করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, এমপি

মিরপুর-১ শাহ আলী কাঁচা বাজার পরিদর্শন করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, এমপি

সাম্প্রতিক

  • কাতারের সাবেক আমীর মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর নামে সড়ক নামকরণের প্রস্তাব
  • আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী-মাননীয় বিরোধীদলীয় নেতা
  • কাতারের সাবেক আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তিকালে মাননীয় বিরোধীদলীয় নেতার গভীর শোক প্রকাশ
  • বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • গণভোটের গণরায় মেনে না নিয়ে সরকার দেশকে গভীর সংকটে ফেলে দিচ্ছে
  • গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় নিশ্চিত করা হবেঃ ডা. শফিকুর রহমান এমপি
  • ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে যোগদান উপলক্ষে মাননীয় বিরোধীদলীয় নেতার রংপুর সফর
  • “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ঈমানি দায়িত্ব”
  • চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানিতে আমীরে জামায়াতের গভীর শোক
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
  • ‘জুলাই সনদ নিয়ে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান এমপি
  • সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে : ডা. শফিকুর রহমান
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে তাদের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত