ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তিকালে মাননীয় বিরোধীদলীয় নেতার সিলেট সফর

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তিকালে মাননীয় বিরোধীদলীয় নেতার সিলেট সফর
সিলেটের প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, প্রখ্যাত আলেমে দ্বীন ও বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী (রাহিমাহুল্লাহ)-এর ইন্তিকালে তাঁর কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নিতে আজ (১৪ জুন) সিলেট সফর করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি।
রোববার দুপুরে তিনি বিমানযোগে ঢাকা থেকে সিলেটে পৌঁছান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জামায়াতে ইসলামীর সিলেট মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ। বিমানবন্দর থেকে তিনি সিলেট সার্কিট হাউসে যান।
পরে ডা. শফিকুর রহমান মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী (রাহিমাহুল্লাহ) কর্তৃক প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসা প্রাঙ্গণে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
কবর জিয়ারত শেষে তিনি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী (রাহিমাহুল্লাহ)-এর স্মরণে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি মরহুমের দ্বীনি, শিক্ষাবিষয়ক ও রাজনৈতিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
সফরের একপর্যায়ে আমীরে জামায়াত মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং এই কঠিন সময়ে ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। পাশাপাশি তিনি মরহুমের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
সফরের বিভিন্ন পর্যায়ে আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানসহ মহানগরী ও জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Next Post
বিরোধীদলীয় নেতার সঙ্গে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার মিস সুসান রাইলের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার মিস সুসান রাইলের সৌজন্য সাক্ষাৎ

Discussion about this post

সাম্প্রতিক

  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ (VfGB) প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার মি. ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে আমীরে জামায়াতের শুভেচ্ছা বিবৃতি
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার মিস সুসান রাইলের সৌজন্য সাক্ষাৎ
  • মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তিকালে মাননীয় বিরোধীদলীয় নেতার সিলেট সফর
  • স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো আপোষ করব না
  • সংগঠনকে এগিয়ে নিতে হলে দায়িত্বশীলদের সঠিক সময়ে পরামর্শভিত্তিক সঠিক সিদ্ধান্ত নিতে হবে
  • জনরায় মানে না যে সরকার, সে সরকার জনগণের সরকার হতে পারে না
  • অসুস্থ সাবেক উপজেলা আমীর মাস্টার আব্দুল খালেককে দেখতে গেলেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • সোনাতলায় নিহত ৪ বছরের শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • রামিসা হত্যাকাণ্ডে শোকাহত ও অসুস্থ রামিসার বাবাকে দেখতে এবং সমবেদনা জানাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • অসুস্থ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে সিলেটের হাসপাতালে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাঁয়তারা
  • দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত