ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় নিশ্চিত করা হবেঃ ডা. শফিকুর রহমান এমপি

রংপুরে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় নিশ্চিত করা হবেঃ ডা. শফিকুর রহমান এমপি
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বৈষম্য দূর করে বাংলাদেশের পচা রাজনীতিকে বিদায় জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সন্তানেরা লড়াই করেছিল। সেই নতুন বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে গণভোট হয়েছে। গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় নিশ্চিত করা হবে। আমরা আজ এই শপথ নিলাম।
আজ ১১ জুলাই শনিবার বিকেলে রংপুরের জিলা স্কুল মাঠে গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মো. আখতার হোসেন এমপি,জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, আমার বাংলাদেশ পার্টির (এবি) জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান,জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মজলুম জননেতা মো. দেলোয়ার হোসেন।
এছাড়াও রংপুর বিভাগ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সসদ্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, জনাব গোলাম রব্বানী এমপি, মাওলানা আব্দুস সাত্তার এমপি, জনাব আব্দুল করিম সরকার এমপি, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি ও জনাব রায়হান সিরাজী এমপি।
উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিনসহ রংপুর বিভাগের বিভিন্ন আসন থেকে জামায়াতের নির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, রংপুর বিভাগের জামায়াতের জেলা আমীরবৃন্দ, ১১ দলের জেলা ও মহানগর নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর জামায়াতের আমীর মাওলানা এটিএম আযম খান, মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক এবং রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আল আমিন হাসানসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য রাখছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি
ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় চেয়েও তা রক্ষা করেননি। গণভোটের রায় বাস্তবায়ন করার দাবি থেকে আমাদের সরিয়ে নিতে বিভিন্নভাবে বলা হচ্ছে। আমাদের পরিষ্কার কথা, আমরা জাতির সাথে বেইমানি করব না। আমরা কথা দিচ্ছি, লড়াই আমরা করে যাবো, আমরা গণভোটের রায় বাস্তবায়নে বাধ্য করে ছাড়ব ইনশাআল্লাহ। এর থেকে একচুলও আমরা সরব না।
তিনি আরও বলেন, তিস্তা এ অঞ্চলের মানুষের দুঃখ। তিস্তা নিয়ে বাজেটে দশ টাকারও কোনো বরাদ্দ নেই। আমরা আর কথার ফুলঝুড়ি শুনতে চাই না। তিস্তা নিয়ে আমরা বাস্তব পদক্ষেপ দেখতে চাই। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে আগামীতে ১১ দলীয় ঐক্য ভোটে জয়লাভ করে এ দাবি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। তিস্তার প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে, কোনো ধানাই-পানাই শুনতে চাই না।
বিরোধীদলীয় নেতা বলেন, বিস্তীর্ণ সীমান্ত এলাকায় সুরসুরি দিচ্ছে প্রতিবেশি ভারত। সরকার মুখে কুলুপ এঁটে বসে আছে। আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিবাদ করছি। বিজিবির সাথে সমানতালে জনগণ লড়াই করে যাচ্ছে। সংগ্রামী বীরদের আমরা অভিনন্দন জানাই। দুঃখজনক সরকারের মুখ থেকে এখন পর্যন্ত একটি শব্দও আসেনি। সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণের আকাক্সক্ষার বিরুদ্ধে অবস্থান নেবেন না। নিলে কি হয় তা সাম্প্রতিক ইতিহাস থেকে সবারই ছবক নেয়া উচিৎ।
আমীরে জামায়াত বলেন, আমরা নির্বাচনের আগে বলেছিলাম নির্বাচিত হলে রংপুর বিভাগকে কৃষির রাজধানী বানাবো। বর্তমান সরকারও সংসদে এ কথা বলছে। কৃষিভিত্তিক রাজধানী নিয়ে মহাপরিকল্পনা নিতে হবে। এ অঞ্চলে বিপুল পরিমাণ আলু উৎপাদন হয়। আলু হিমাগারে রাখতে গেলে বস্তা প্রতি ৬০০ টাকা দিতে হয়। এটা জুলুম ও অন্যায়। এটা বন্ধ করতে হবে। ন্যায্যদামে রাখার ব্যবস্থা করতে হবে। আলুসহ যেসব পণ্য উৎপাদন হয় তারও ন্যায্যমূল্য কৃষকদের পাওয়া নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, জনগণ চাঁদাবাজি করে না। দ্রব্যমূল্য নিয়ে জনগণ অস্থির। সরকারের মাথায় এগুলো ঢোকে না। কারণ, যারা চাঁদাবাজিতে লিপ্ত তারা জনগণের দুঃখ কেমনে বুঝবে?
আমীরে জামায়াত বলেন, সব দুর্নীতিবাজরা ইঞ্জিনিয়ারিং করে আমাদের হারিয়ে দিয়েছে। এ সুযোগ আর জনগণ তাদের দেবে না। আগামীতে ১১ দলীয় ঐক্য ন্যায় ইনসাফের ভিত্তিতে সরকার গঠন করতে পারলে চাঁদাবাজদের সহ্য করা হবে না, দুর্নীতিবাজদের ছেড়ে কথা বলা হবে না; স্বয়ং প্রধানমন্ত্রী হলেও না। তাকেও বিচারের মুখোমুখি করা হবে।
দেশের প্রতি হুমকি-ধমকির বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশ আমাদের। এদেশের একটি বালুতেও কাউকে কর্তৃত্ব করতে দেবো না। যারা হুমকি-ধমকি দিচ্ছেন, তাদের বাংলাদেশকে এভাবে মূল্যায়ন না করার আহ্বান জানান আমীরে জামায়াত। তিনি বলেন, জুলাইতে আমাদের শিশু-নারী-পুরুষ ও বয়স্করা ভূমিকা রেখেছে। আমাদের দেশের সকল মানুষ জীবন্ত শহীদ।
ডা. শফিকুর রহমান বলেন, পুলিশের সবাই অপরাধী নয়। তবে জুলাইতে যারা অপরাধ করেছে তাদের বিচার ভুলিয়ে দেয়ার জন্য একদল উঠেপড়ে লেগেছে। জুলাই গণঅভ্যুত্থানে যারা অপরাধ করেছে, শাপলা গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, শরীফ হাদি হত্যাকাণ্ড, আয়নাঘর, গুমসহ সকল হত্যাকাণ্ড ও অপরাধের বিচার করতে হবে। তা করতে না পারলে ব্যর্থতার দায় নিয়ে সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানান তিনি। পরবর্তী সরকার এসে বিচার করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন বিরোধীদলীয় নেতা। কোনো আধিপত্যবাদীর কাছে আমরা মাথা নত করব না, বলেন তিনি।
আমীরে জামায়াত আরও বলেন, আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ব। গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় নিশ্চিত করা হবে- আজ আমরা এই শপথ নিলাম। ফ্যাসিবাদ নিপাত যাক। যুবকদের জেগে উঠার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম ভারতের উদ্দেশে বলেন, আপনাদের দাসী আপনাদের কাছে চলে গেছে। এখন তো দাসী এখানে নেই। আমরা আপনাদের দাসী নই। যদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক করতে চান, কাঁটাতারের বেড়া উঠিয়ে নিন। পুশ-ইন বন্ধ করুন। আর কখনো বলবেন না- রংপুর দখল করে নেব। আপনারা যখনই বলবেন, ‘রংপুর দখল করব’, আমরাও বলব, ‘কলকাতা দখল করব।’ আগের দিন শেষ। এখন দাসীদের দৌরাত্ম্য বাংলাদেশে নেই। এই দাসীরা আর কখনও বাংলাদেশে আসতে পারবে না। আমাদের দেশে কেন প্রত্যেক দিন পুশ-ইন করছেন? আমরা কেন ফারাক্কার পানি পাচ্ছি না? তিস্তায় পানি পাচ্ছি না? আমাদের যে অভিন্ন নদীগুলো আছে, সেগুলো থেকে পানি কেন আসছে না?
তিনি বলেন, আমরা আজকে এখানে কেন একত্রিত হয়েছি? জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিয়ে মানবতার বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ এবং শান্তি-সুখের বাংলাদেশ গড়ে তোলা জন্য, যেখানে চাঁদাবাজি থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। মানুষ নিজ নিজ কর্মকাণ্ড নিয়ে সুখে-শান্তিতে বসবাস করবে। আমরা মানবতার বাংলাদেশ চাই।
সভাপতির বক্তব্যে নাহিদ ইসলাম এমপি বলেন, আমরা গণভোটের রায় বাস্তবায়ন করতে রংপুরে এসেছি। বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস। বিএনপি সকল গণঅভ্যুত্থানের সুবিধাভোী। বিএনপি যে জুলাই সনদের কারণে ক্ষমতায় এসেছে, সেই জুলাই সনদ ও গণতন্ত্রের সাথে প্রতারণা শুরু করেছে।
তিনি আরও বলেন, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। পুশ-ইন বন্ধ করতে হবে। তা না হলে বাংলাদেশের জনগণ আপনাদের ক্ষমতায় থাকার ম্যান্ডেট দেবে না। দলের আদর্শবিরোধী কাজের সমালোচনা করে বিএনপির জাতীয়তাবাদী শব্দটি ফেলে দেয়ারও আহ্বান জানান তিনি। জুলাইয়ের শহীদরা আমাদের দায়িত্ব দিয়েছে দেশের সংস্কারের জন্য।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, আমরা ফাঁসির দড়ি প্রস্তুত রেখেছি। তিনি দেশে আসলে তাকে ফাঁসির রশিতে ঝুলতে হবে বলেও উল্লেখ করেন এনসিপির আহ্বায়ক। দিল্লিকে স্পষ্ট মেসেজ দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় চিফ হুইপ।
Next Post
গণভোটের গণরায় মেনে না নিয়ে সরকার দেশকে গভীর সংকটে ফেলে দিচ্ছে

গণভোটের গণরায় মেনে না নিয়ে সরকার দেশকে গভীর সংকটে ফেলে দিচ্ছে

Discussion about this post

সাম্প্রতিক

  • কাতারের সাবেক আমীর মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর নামে সড়ক নামকরণের প্রস্তাব
  • আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী-মাননীয় বিরোধীদলীয় নেতা
  • কাতারের সাবেক আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তিকালে মাননীয় বিরোধীদলীয় নেতার গভীর শোক প্রকাশ
  • বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • গণভোটের গণরায় মেনে না নিয়ে সরকার দেশকে গভীর সংকটে ফেলে দিচ্ছে
  • গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় নিশ্চিত করা হবেঃ ডা. শফিকুর রহমান এমপি
  • ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে যোগদান উপলক্ষে মাননীয় বিরোধীদলীয় নেতার রংপুর সফর
  • “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ঈমানি দায়িত্ব”
  • চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে মাননীয় বিরোধীদলীয় নেতা
  • চীনের জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানিতে আমীরে জামায়াতের গভীর শোক
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
  • ‘জুলাই সনদ নিয়ে কোনো আপস নয়’ : ডা. শফিকুর রহমান এমপি
  • সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে : ডা. শফিকুর রহমান
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে তাদের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত