ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

মুসলিম ব্রাদারহুডের প্রধান মুহাম্মদ বদিইসহ ১২ জন নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডের ঘটনায় নিন্দা

মুসলিম ব্রাদারহুডের প্রধান মুহাম্মদ বদিইসহ ১২ জন নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডের ঘটনায় নিন্দা

মিশরের মুসলিম ব্রাদারহুডের প্রধান মুহাম্মাদ বদিইসহ ১২ জন নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করার ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান ১৪ সেপ্টেম্বর নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-

“মুসলিম ব্রাদারহুড মিশরের জনগণের নিকট জনপ্রিয় একটি ইসলামী সংগঠন। ঐতিহ্যবাহী এ সংগঠনটি দীর্ঘদিন যাবত মিশরে গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সংগ্রাম করে আসছে। মিশরের জনগণ ব্রাদারহুডের ইতিবাচক কর্মকাণ্ডে সাড়া দিয়ে ২০১২ সালের সংসদ নির্বাচনে তাদের বিপুল সমর্থন দেয়। মিশরের ইতিহাসে প্রথম জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন ড. মুহম্মাদ মুরসি। কিন্তু মিসরের সেনা বাহিনী ২০১৩ সালের ৩ জুলাই মুহম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যূত করে মিশরে সামরিক শাসন জারী করে। সামরিক জান্তা ক্ষমতা দখল করার পরই মিথ্যা অজুহাতে মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করে এবং একের পর এক নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় দণ্ড প্রদান করে আসছে। মুসলিম ব্রাদারহুডের নেতা-কর্মীদের বিরুদ্ধে জুলুম-নির্যাতন এখনো অব্যাহত রয়েছে।

তারই ধারাবাহিকতায় মুসলিম ব্রাদারহুডকে ধ্বংস করার জন্যই গত ১২ সেপ্টেম্বর মিশরের একটি আদালতে মুহাম্মাদ বদিইসহ ১২ জন নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। ইতিপূর্বেও মুহাম্মাদ বদিইর বিরুদ্ধে আরো কয়েকটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। মুসলিম ব্রাদারহুডের শীর্ষ অনেক নেতাকে বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে। কিন্তু মিশর থেকে ইসলামের আদর্শ উৎখাত করা যায়নি। মিশরের জনগণ ইসলামের প্রতি আরো বেশি সহানুভূতিশীল হয়েছে।

মিশরের সামরিক জান্তার জুলুম-নির্যাতন, বিচারের নামে প্রহসন ও মুসলিম ব্রাদারহুড নেতা মুহাম্মাদ বদিইসহ নেতাদের হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও মুসলিম বিশ্বসহ শান্তিকামী জনতার প্রতি আহ্বান জানাচ্ছি। মুসলিম ব্রাদারহুডের প্রধান মুহাম্মাদ বদিইসহ নেতাদের হত্যা করার ষড়যন্ত্র বন্ধ করে তাদেরকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি মিশর সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

Next Post
সুলতানা পারভীনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সুলতানা পারভীনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা
  • ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির বৈঠক অনুষ্ঠিত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন
  • দেশের অর্থনীতির স্বার্থে টেক্সটাইল খাতের সমস্যাগুলো নিয়ে কাজ করবে জামায়াত
  • ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ৭ অক্টোবর সকালে ঢাকা ত্যাগ করবেন
  • যে সরকারের অধীনে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না সেই সরকারের দরকার নেই
  • আলেমদের নামাজের ইমামতির মতো সমাজের দায়িত্বও নিতে হবে
  • ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে চীনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর বিদায়ী সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • প্যাকেজিং-অ্যাক্সেসরিজ উদ্যোক্তাদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়; শিল্পের বিকাশে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন জরুরি
  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত