ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

মাদক, জুয়া, অবৈধ যৌনাচার- মানিকত্রয়ী!!! সমাজ কোন পথে?

মাদক, জুয়া, অবৈধ যৌনাচার- মানিকত্রয়ী!!! সমাজ কোন পথে?

আবহমানকাল থেকে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ একটি সামাজিক বন্ধন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিতি। মানুষ সামাজিক জীব হলেও সামাজিক রীতিনীতি নিয়ে আজকাল ক’জনই বা ভাবি! বর্তমানে সামাজিক ও নৈতিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে।

সমাজ যদি স্বাভাবিক নিয়মের বাইরে চলে; সামাজিক মূল্যবোধের বিকাশ যদি না ঘটে, তাহলে আমরা আলোতে নয়; অন্ধকারে হারিয়ে যাব। এক সময় সমাজ ছিল শান্তির বালাখানা। এক সময় সমাজের রীতিনীতি মান্য করে চলতে হতো সবাইকে। সে কথা এখন অতীত হতে চলেছে।

তিলে তিলে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি, সব ফুরিয়ে যাওয়ার আগে জাগতে হবে, জাগাতে হবে এবং সব সৌন্দর্য ফিরিয়ে আনতে হবে।

মাদকতা একটি অবৈধ ঘৃণিত কাজ। মাদকই বিধ্বংসী জুয়া এবং অবৈধ যৌনাচারকে উস্কানি দেয়। বলতে গেলে এই নিকৃষ্টতাগুলো হাতে হাত ধরে চলে। এর প্রতি সামাজিক ঘৃণাবোধ তৈরি করা যেখানে সমাজের চালক, সমাজ চিন্তক ও প্রশাসনের কাজ এই জায়গাগুলোর অনেক ক্ষেত্রেই পোকা ধরেছে, বেড়া ধান খেতে শুরু করেছে। ক্ষেত রক্ষা করবে কে? রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব যাদের উপর রয়েছে ডোপ টেস্টে আজকে তারাও ধরা পড়ছে। মাদক, জুয়া, অবৈধ যৌনাচার আসক্তরা তাদের যোগান পেতে যখন দিশেহারা হয়ে যায় তখন মা, বাবা, স্ত্রী, ভাই, ভ্রাতা কাউকেই ক্ষমা করে না। এর উদাহরণ শুধুই কি ঐশী? হাজারো ঐশী আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। অনেক মা-বাবা অবাধ্য ও আসক্ত সন্তানকে আইনের হাতে তুলে দিচ্ছেন। অনেক ঘর, সংসার ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। কোলের অবুঝ শিশুটি এসব নোংরামির মাশুল দিচ্ছে জীবন দিয়ে। তাই এরা সমাজের কে কোথায় আছে এটি বিবেচ্য বিষয় নয়। উত্তর একটাই- এরা ঘৃণিত কীট এবং বিপথগামী। শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড মজবুত হলে জাতিও মাথা উঁচু করে দাঁড়ায়। শিক্ষা থেকে যখন নৈতিকতাকে নির্বাসনে পাঠানো হয় তখন তার কুফল জাতির সর্বাঙ্গে দংশন করে। শিক্ষা তখন মানুষ গড়ার উপাদান না হয়ে সমাজদেহে বিষের মত ছড়ায়। সেই বিষেই জাতি অনেক ক্ষেত্রেই জর্জরিত।

সুতরাং মলম বাহিরে লাগালে হবে না। আগে শিক্ষাকেই ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিকতার ছাঁচে ঢেলে সাজাতে হবে। আজকে সমাজের এই তিন দুষ্ট চক্রকে পাহারা দিচ্ছে বৈধ-অবৈধ আগ্নেয়াস্ত্র। অবৈধ আগ্নেয়াস্ত্র তো বটেই অনেক বৈধ অস্ত্রধারীরাও আজকে এই অপকর্মের ককপিটে বসে আছে। আমার আপনার সন্তান, সভ্যতা ও জাতিকে রক্ষার জন্যে একযোগে ঘুরে দাঁড়াতে হবে।

আসুন, আমি, আপনি, আমরা এ কাজটা বুকের হিম্মত নিয়ে করতে শুরু করি। হে মহান আল্লাহ! তুমি আমাদেরকে শক্তি দাও। আমরা তোমার সাহায্যের কাঙ্গাল।

Next Post
অধ্যক্ষ মাওলানা আবদুল মজিদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

অধ্যক্ষ মাওলানা আবদুল মজিদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল বাছিতের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমীর মাছির উদ্দীন আহমদ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • গণমাধ্যমের সাংবাদিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে: ডা. শফিকুর রহমান
  • সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি; রাষ্ট্রদূতের কাছে সৌদি বাদশাহকে লেখা শুভেচ্ছা চিঠি হস্তান্তর
  • প্রবাসীদের অধিকার নিশ্চিত করুন, শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ করুন : ডা. শফিকুর রহমান এমপি
  • ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে আমীরে জামায়াতের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত
  • বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বিজিএমইএ-এর নেতৃবৃন্দের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত
  • গণতন্ত্র সুরক্ষিত থাকলে একটি সমাজ স্বৈরাচার, শোষণ ও বৈষম্য থেকে মুক্ত থেকে অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে
  • অতীতে সরকারের ব্যর্থতার কারণে জাতি কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি
  • বাংলাদেশের মানুষের সম্মান ও মর্যাদার পাহারাদার হিসেবে জনগণ আমাদের বিরোধীদলীয় ভূমিকায় বসিয়েছে
  • তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকারকে সহযোগিতা করতে চেয়েছিলাম কিন্তু সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি
  • বগুড়ায় শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর কবর জিয়ারত ও শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিরোধীদলীয় নেতা
  • সাংস্কৃতিক আধিপত্যবাদ কেবল সাংস্কৃতিক উদ্যোগের মাধ্যমেই প্রতিরোধ সম্ভব
  • মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশীদের মাতা আমেনা বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত