বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলার সাবেক আমীর জনাব আবদুল কাদির এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২৩ নভেম্বর সকালে ৭৬ বছর বয়সে নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তার ১ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। ২৩ নভেম্বর জানাযা শেষে তাঁকে নিজ বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার গাছগড়া গ্রামে দাফন করা হয়েছে।
শোকবাণী
জনাব আবদুল কাদিরের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি ২৩ নভেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, জনাব আবদুল কাদিরের এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি অত্যন্ত অনাড়ম্বর জীবন-যাপন করতেন। তার প্রচেষ্টায় ময়মনসিংহ জেলায় ইসলামী আন্দোলনের কাজ অনেক দূর এগিয়ে যায়। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
Discussion about this post