ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত

ডা. শফিকুর রহমান এমপি

স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি আজ ২০ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। বাংলাদেশের জাতীয় ইতিহাসে এটি একটি গৌরবোজ্জ্বল দিন। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে আমাদের অকুতোভয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, বিভিন্ন আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক জনগণও এ সম্মিলিত অভিযানে অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি। তাই ২১ নভেম্বর আমাদের মুক্তিসংগ্রাম ও বিজয়ের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল স্মারক।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, নিরাপত্তা ও শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমর্যাদা উজ্জ্বল করে চলেছে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। আমরা আশা করি, সশস্ত্র বাহিনী সর্বাবস্থায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় দেশপ্রেমিক জনগণের সঙ্গে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করে যাবে।

তিনি আরও বলেন, ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি পেশাদার, দক্ষ, শক্তিশালী ও জনআস্থাভাজন সশস্ত্র বাহিনীই পারে জাতিকে নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যৎ উপহার দিতে। মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে সকল প্রকার বিপদ-আপদ থেকে হেফাজত করুন এবং সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে দেশ ও জনগণের সেবায় আরও শক্তি, প্রজ্ঞা ও সাফল্য দান করুন। আমীন।

Next Post
শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে

শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে

Discussion about this post

সাম্প্রতিক

  • ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক আমীর জনাব আবদুল কাদিরের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ দেশ-বিদেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে
  • গ্যালিপলি হোমস এজড কেয়ারে মাননীয় বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
  • উম্মাহর বৃহত্তর কল্যাণে কাজ করতে হলে জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতায় আগে নিজেদের প্রস্তুত করতে হবে : ডা. শফিকুর রহমান এমপি
  • প্রবাসে থেকেও ঈমান-আমল অটুট রেখে সংশ্লিষ্ট দেশের উন্নয়ন ও বাংলাদেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে
  • অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় ও মধ্যাহ্নভোজ
  • শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে
  • স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত
  • ৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির ঢাকা ত্যাগ
  • ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক; জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করা হবে
  • অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ২০ নভেম্বর ঢাকা ছাড়বেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
  • বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • জাতি দেখতে চায়, আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের কোনো স্থান এ দেশে হবে না
  • বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত