ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

দেশের ভাগ্য নিয়ে যারা খেলতে চায়, আল্লাহ যেন তাদের হাত থেকে দেশকে হেফাজত করেন

রাজধানীতে ইয়াতিমদের মাঝে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের খাবার বিতরণ অনুষ্ঠানে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

দেশের ভাগ্য নিয়ে যারা খেলতে চায়, আল্লাহ যেন তাদের হাত থেকে দেশকে হেফাজত করেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর অতিক্রম করতে যাচ্ছি। জনকল্যাণমুখি ও দেশপ্রেমিক সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ উপলক্ষে বছরব্যাপি কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি উল্লেখ করেন, দেশের ভাগ্য নিয়ে যারা খেলতে চায়, আল্লাহ যেন তাদের হাত থেকে দেশকে হেফাজত করেন।

মহান স্বাধীনতার ৫০ বর্ষপুর্তি উদযাপন উপলক্ষে গত সোমবার স্থানীয় মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় খাবার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূইয়া, সহকারী সেক্রেটারি এডভোকেট ড. হেলাল উদ্দিন, মোঃ দেলাওয়ার হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য আবদুস সবুর ফকির ও সদস্য কামাল হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য ও কদমতলী পশ্চিম থানা আমীর জনাব মহীউদ্দীন, কদমতলী উত্তর থানা আমীর আবদুর রহিম জীবন, কদমতলী পূর্ব থানা আমীর মীর বাহার আমীরুল ইসলাম, শ্যামপুর থানা আমীর ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন প্রমূখ।

ইয়াতিমদের উদ্দেশে বক্তব্য রাখছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

ডা: শফিকুর রহমান এতিমদের উদ্দেশে বলেন, আজকে আমরা একটি গোলাপ ফুলের বাগানে এসে হাজির হয়েছি। এতিমদের বিষয়ে প্রিয় নবী সা. ঘোষণা করেছেন, আমি এতিম এতিমদের সরদার। তিনি এতিমদের ভালবাসতেন। এসব এতিম পিতা মাতাহীন গোলাপ গুলো যেন ঠিক মতো প্রস্ফুটিত হতে পারে, দ্বীনের জ্ঞানে সমৃদ্ধ হয়ে ঈমানদার দেশপ্রেমিক নাগরিক হিসেবে দেশের কল্যাণে ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেন, আমাদের জন্ম এই বাংলাদেশে হয়েছে এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ চেয়েছেন বলেই আমরা এই ভুখন্ডে জন্ম গ্রহন করেছি। এই দেশ যেন আত্মনির্ভরশীল কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারে আল্লাহর কাছে এই দোয়া করছি। তিনি আরো বলেন, আল্লাহ তা’য়ালা মানবজাতিকে সৃষ্টি করেছেন। তাই মানবজাতিকে আল্লাহর চাইতে আর কেউ বেশী ভালোবাসতে পারেনা। আল্লাহ তা’য়ালা মানবজাতির কল্যাণের জন্য বিধান দান করেছেন। আল্লাহর দেয়া বিধান বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে। শহীদদের রেখে যাওয়া কাজকে আল্লাহ যেন কবুল করেন, এই দোয়া করে তিনি বলেন, আল্লাহ যেন এই দেশকে স্বাধীন, স্বার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকে, কোন মুশরিকের অধীনে যেন না যায়। আমরা যেন মন ভরে আল্লাহর গোলামী করতে পারি।

সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, ৫০ বছর পূর্বে এ দেশ স্বাধীনতা অর্জন করেছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ও জাতি গঠনে, ভোটাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জামায়াতে ইসলামী ইসলামের ভিত্তিতে এমন একটি সুখি সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যে কল্যাণ রাষ্ট্রে অধিকার প্রাপ্তির জন্য লড়াই করতে হবে না। সমৃদ্ধশালী আদর্শ রাষ্ট্র হিসেবে যেন বাংলাদেশ মাথা উঁচু করে দাড়াতে পারে সে জন্যই জামায়াত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

এরপর আমীরে জামায়াত এতিমদের প্লেটে খাবার তুলে দেন। তাদের সাথে কিছু সময় কাটান, খোঁজখবর নেন।

ইয়াতিমদের থালায় খাবার তুলে দিচ্ছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
ইয়াতিমদের সাথে একসাথে বসে খাবার খাচ্ছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ জামায়াত নেতৃবৃন্দ।
Next Post

রাজধানীতে ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

সাম্প্রতিক

  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের মান্যবর হাইকমিশনার মি. ডেরেক লোহ এর সৌজন্য সাক্ষাৎ
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি’র সঙ্গে ইইউ-এর মান্যবর রাষ্ট্রদূত মি. মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ
  • মিরপুর-১ শাহ আলী কাঁচা বাজার পরিদর্শন করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, এমপি
  • তীব্র পানির সংকট নিরসনকল্পে ঢাকা-১৫ আসনের বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
  • শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী: আদর্শ, নেতৃত্ব ও ত্যাগের এক উজ্জ্বল প্রতীক
  • আহত চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে মাননীয় বিরোধীদলীয় নেতার সফর
  • জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক YAMADA Tetsuya এর সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
  • জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি, এমপি’র সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
  • দেশের প্রখ্যাত আলেম আল্লামা সরোয়ার কামাল আজিজীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
  • জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়া এর সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
  • টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকোর সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার বৈঠক অনুষ্ঠিত
  • জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি
  • জাপানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মাননীয় বিরোধীদলীয় নেতার মতবিনিময় ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ
  • জাপানের হিরোশিমা শহরে পিস পার্ক ও পিস মিউজিয়াম পরিদর্শন করেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত