ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
No Result
View All Result
  • English
ডাঃ শফিকুর রহমান এমপি
(Beta)
  • প্রচ্ছদ
  • পরিচিতি
  • লেখালেখি
  • সংবাদ
    • বিজ্ঞপ্তি
    • বিবৃতি
    • বাণী
    • বক্তব্য
  • তথ্যকোষ
    • বই
    • বিশেষ প্রতিবেদন
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
    • সাক্ষাৎকার
    • ডকুমেন্টারি
  • কার্যক্রম
    • আইন ও মানবাধিকার
    • আন্তর্জাতিক
    • তথ্য ও গবেষণা
    • দাওয়াহ কার্যক্রম
    • রাজনৈতিক
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • সমাজকল্যাণ
    • স্বাস্থ্যসেবা
  • যোগাযোগ
ডাঃ শফিকুর রহমান এমপি
No Result
View All Result

ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় পুুলিশের গুলিতে ৭ জন নিহত ও শতশত মুসল্লীকে আহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় পুুলিশের গুলিতে ৭ জন নিহত ও শতশত মুসল্লীকে আহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় পুুলিশের গুলিতে ৭ জন লোক নিহত ও শতশত মুসল্লীকে আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান ২৬ মার্চ এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “২৬ মার্চ বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতা দিবস। বাংলাদেশের জন্য এটি একটি শুভ দিন। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, এই ঐতিহাসিক দিনে পুলিশের গুলিতে চট্টগ্রামে ৪ জন, ঢাকায় ২ জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় ১ জনসহ মোট ৭ জন লোক নিহত হয়েছে এবং শতশত মুসল্লী পুলিশ ও সরকার দলীয় লোকজন কর্তৃক আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা খুবই আশঙ্কাজনক। এই সকল ঘটনা একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। বর্বোরোচিত ও নৃশংস এসব হামলার ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

দেশের মানুষের নিকট আজ এক বিরাট প্রশ্ন, কী কারণে চট্টগ্রাম, ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় ৭ জন লোককে গুলি করে হত্যা করা হলো এবং কেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মুসল্লীদের উপর হামলা করা হলো এবং নির্বিচারে গুলি করা হলো?

এ সব নৃশংস হামলায় যারা নিহত হয়েছেন মহান রাব্বুল আলামীন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। নিহতদের পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি আমি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

গোটা দেশের মানুষ আজ স্বাধীনতা দিবস পালনের পরিবর্তে এক দলীয় শাসনের কাছে জিম্মি হয়ে পড়েছে। আমরা সরকারের এহেন ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।”

Next Post
এ্যাডভোকেট মোঃ ইউনুস আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

এ্যাডভোকেট মোঃ ইউনুস আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সাম্প্রতিক

  • ২৮ অক্টোবর যে সন্ত্রাসী রাজনীতির সূচনা হয়, তা ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল
  • আমরা মুক্ত, বৈষম্যহীন, ন্যায়-ইনসাফ ও যুবসমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ
  • দলীয় ক্যাডারকে নির্বাচন কমিশনে বসিয়ে রেখে নির্বাচনের ভালো কোনো লক্ষণ দেখছি না
  • আসামে মুসলিম পরিবারের ঘরবাড়ি ও মসজিদ উচ্ছেদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি
  • ৩০০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা জামায়াতে ইসলামী আজ বাংলাদেশের ঘরে-ঘরে পৌঁছে গেছে
  • আমরা থামব না, জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ
  • মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার পাশাপাশি আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি সবসময় অন্তরে ধারণ করতে হবে
  • জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি
  • মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • চট্টগ্রামে পৌঁছেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি
  • মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার মি. ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ
  • বিএনপি বদলে গেলেও আমরা আমাদের কথা বদলাব না, জুলাই সনদ আর গণভোটের গণরায় আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ
  • সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা শামীম আহসানকে হাসপাতালে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা
  • বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় জামায়াতের রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
  • মেহরাবের ইমামরা যেদিন সমাজেরও নেতৃত্ব দেবেন, সেদিন সমাজ থেকে ঘুষ, দুর্নীতি চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্ষণ, খুন, রাহাজানি, গুম সবকিছুই নিশ্চিহ্ন হবে, ইনশাআল্লাহ

যোগাযোগঃ

জাতীয় সংসদ ভবন অফিসঃ
রুম – ৩২২, সাউথ-ইষ্ট ব্লক, তৃতীয় তলা, জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
ইমেইলঃ drshafiqurrahman58@gmail.com

বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসঃ
৫০৫, এলিফ্যান্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮ ০২ ২২২২২৫১৪২
ইমেইলঃ ameer@jamaat-e-islami.org

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী
  • লাইব্রেরী
  • গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
  • যোগাযোগ

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত

No Result
View All Result

© ২০১৮-২০২৬ সর্বস্বত্ত্ব ডাঃ শফিকুর রহমান কর্তৃক সংরক্ষিত